
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন প্রধান সূচক ডিএসইএক্সের পাশাপাশি ডিএসই-৩০ ও ডিএসইএস সূচকও বেড়েছে। একই সঙ্গে বেশির ভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রধান সূচক ডিএসইএক্স ২২ দশমিক ৬৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৫২ দশমিক ০৬ পয়েন্টে দাঁড়িয়েছে।
এদিন ডিএসই-৩০ সূচক ৩ দশমিক ৮৮ পয়েন্ট বেড়ে ২ হাজার ৯৬ দশমিক ৫১ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৫ দশমিক ৫২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৭ দশমিক ৯৬ পয়েন্টে অবস্থান করছে।
ডিএসইর সর্বশেষ তথ্য অনুযায়ী, দিন শেষে বাজারটিতে মোট ৪৯৯ কোটি ৬৯ লাখ টাকা লেনদেন হয়েছে। এদিন মোট ১৬ কোটি ২১ লাখ ৭ হাজার ৪৯টি শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। মোট লেনদেনের সংখ্যা ছিল ১ লাখ ৬২ হাজার ৪৩৭টি।
বাজার পর্যালোচনায় দেখা যায়, দিন শেষে ২৪০টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। বিপরীতে দর কমেছে ৯০টির এবং অপরিবর্তিত ছিল অন্য কোম্পানিগুলোর শেয়ার ও ইউনিটের দাম।
The post সূচকের উত্থানে লেনদেন শেষ appeared first on অর্থসূচক.
