নিজস্ব ছবি এই সময়
Published on
:
1 min read
শনিবার কলকাতার চোরবাগানের ঘটনার পর নিরাপত্তা সুনিশ্চিত করতে বারুইপুরে ফুলতলার দুর্গাপুজো মণ্ডপগুলি পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাস ও আইসি শান্তনু মিত্র। পুলিশ জানিয়েছে, সব কিছুই খতিয়ে দেখা হচ্ছে। মূলত বের হওয়ার পথগুলি বেশি করে দেখা হচ্ছে। অতিরিক্ত ভিড় সামলাতে বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা রাখা হচ্ছে এবং মণ্ডপে দুর্ঘটনা এড়াতে পুজো কমিটিগুলিকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
