পিরোজপুরের ভা-ারিয়া উপজেলার উত্তর ভিটাবাড়ীয়া এলাকায় সরকারি সড়কের পাশে থাকা বন বিভাগের ১৩টি গাছ অবৈধভাবে বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভিটাবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সচিব আল মাসুদ বাদী হয়ে মামলা করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর ভিটাবাড়ীয়া এলাকার মো. হাবিবুর রহমান ডাকুয়া, মো. বেলাল হোসেন আকন ও মো. হালিমসহ একটি চক্র সরকারি এসব গাছ আব্দুল আলিম নামের এক ব্যক্তির কাছে অবৈধভাবে বিক্রি করেন। পরে ক্রেতা আব্দুল আলিম দিনমজুর পাঠায়ে গাছ কাটা শুরু করেন। বিষয়টি জানতে পেরে ইউএনও মো. হাসিবুল হাসান ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে বেলায়েত খান নামে এক শ্রমিককে পুলিশ আটক করে এবং কেটে ফেলা সরকারি গাছগুলো জব্দ করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক শ্রমিক জানান, তিনি কেবল দিনমজুর হিসেবে গাছ কাটতে এসেছিলেন এবং বেচাকেনার বিষয়ে কিছু জানেন না। পরবর্তীতে তাকে ছেড়ে দেওয়া হলেও গাছ কাটার কাজে জড়িত অন্য শ্রমিকেরা কৌশলে পালিয়ে যান।
ইউএনও মো. হাসিবুল হাসান জানান, সরকারি সম্পদ অবৈধভাবে কাটা বা বিক্রির কোনো সুযোগ নেই। সরকারি গাছ কাটার সঙ্গে জড়িত চক্রটির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ভা-ারিয়া থানার ওসি দেওয়ান জগলুল হাসান জানান, সরকারি গাছ বিক্রির ঘটনায় থানায় মামলা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং অপরাধের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।