১৬ অক্টোবর, শুক্রবার রাতে কদমতলা পূর্ব বাসাবোর চায়না ল্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে উদয়ন ইলেকট্রিক স্যানিটারি অ্যান্ড হার্ডওয়্যার ব্যবসায়ী ঐক্য পরিষদের ২০২৬-২৮ মেয়াদকালের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খন্দকার রুহুল আমীন (CIP), BEA, সাবেক প্রেসিডেন্ট। বিশেষ অতিথি ছিলেন অনিউর রহমান (অনি), সাবেক পরিচালক।
প্রধান অতিথি বলেন, উদয়ন ইলেকট্রিক স্যানিটারি অ্যান্ড হার্ডওয়্যার ব্যবসায়ী ঐক্য পরিষদের নবনির্বাচিত কমিটির সব সদস্যকে অভিনন্দন জানাই। এ কমিটি তাদের ব্যবসা ও পণ্যের গুণগত মান ধরে রাখবে—এটাই আমি বিশ্বাস করি। তাঁরা সততার সঙ্গে ব্যবসা পরিচালনা করবেন। ব্যবসায়ীদের পাশে আমাদের সংগঠন সব সময় থাকবে। নতুন কমিটিকে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন তিনি।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন নাফিজ ইকবাল জুয়েল, সাইদুল ইসলাম, আবুল হাশেম তালুকদার, আবুল খায়ের তালুকদার, আবুল বাশার, হাজী নুরে মোহাম্মদী, মাহমুদুল হক, মাইদুর রহমান তালুকদার, শেখ রুবেলসহ বিভিন্ন ব্যবসায়ী ও আগত অতিথিরা।
উদয়ন ইলেকট্রিক স্যানিটারি অ্যান্ড হার্ডওয়্যার ব্যবসায়ী ঐক্য পরিষদের সাবেক সভাপতি সৈয়দ মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাহাবুব নবী।
অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব নূর মোহাম্মদকে শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার মো. শওকত আলী। পরে নবনির্বাচিত সভাপতি নতুন কমিটির সব সদস্যকে শপথবাক্য পাঠ করান।
২১ সদস্যবিশিষ্ট নবনির্বাচিত কমিটির পরিচিতি:
সভাপতি আলহাজ্ব নূর মোহাম্মদ, সিনিয়র সহসভাপতি মো. নাসির উদ্দীন, সহসভাপতি মো. নজরুল ইসলাম, চেরাগ আলী ও মো. বাবলু, সাধারণ সম্পাদক মো. মাহাবুব নবী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রুবেল চৌধুরী, এইচ এম আহসান চৌধুরী ও মো. রফিক চৌধুরী, প্রচার সম্পাদক মো. রুবেল মিয়াজী, ত্রাণবিষয়ক সম্পাদক মো. রুবেল হোসেন, সংস্কৃতি সম্পাদক মোহাম্মদ রতন মিয়া, ধর্মবিষয়ক সম্পাদক হাসান মাহমুদ আকরাম, অর্থবিষয়ক সম্পাদক মো. নূর আলম, সমাজকল্যাণ সম্পাদক মো. আবুল হাসেম, মহিলাবিষয়ক সম্পাদক তানিয়া মেরী, ক্রীড়াবিষয়ক সম্পাদক নাসির আলম নাজিম এবং কার্যনির্বাহী সদস্য মো. মিজানুর রহমান, মো. আল আমিন ও মো. ইমরান হোসেন।
সমাপনী বক্তব্যে নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব নূর মোহাম্মদ বলেন, “ব্যবসায়ীরা আমাকে সভাপতি পদে নির্বাচিত করেছেন। আমি আমার পদে থেকে ব্যবসায়ীদের জন্য সর্বোচ্চ কাজ করে যাব। ব্যবসায়ীরা বিভিন্ন সময়ে ভ্যাট-ট্যাক্সের সমস্যায় পড়েন। সেই সমস্যাগুলো সমাধানের চেষ্টা করব। উদয়ন ইলেকট্রিক স্যানিটারি অ্যান্ড হার্ডওয়্যার ব্যবসায়ী ঐক্য পরিষদের মান উন্নয়নের জন্য আমার যা যা করণীয়, আমি করব।
“আগামী বছরের শুরুতে ব্যবসায়ীদের নিয়ে একটি পিকনিকের আয়োজন করা হবে। সেখানে ব্যবসায়ীদের পরিবারসহ সবাই অংশগ্রহণ করতে পারবেন। আজকে যারা শপথ নিয়েছেন, সবাই সঠিক ও সুন্দরভাবে দায়িত্ব পালন করবেন-এটাই আমার বিশ্বাস।
