প্রয়াত অভিনেতা নানা পাটেকরের অনুসারীদের ওপর ক্ষোভ প্রকাশ করে তাদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন অভিনেত্রী তনুশ্রী দত্ত। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে বেশ কয়েকটি পোস্ট দিয়ে তিনি এই ক্ষোভ জানান।
যৌন হেনস্তার গুরুতর অভিযোগে অভিযুক্ত নানা পাটেকর গত ৮ অক্টোবর গোয়ায় ৭৫ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তার মৃত্যুর পর থেকেই অভিনেত্রী তনুশ্রী দত্ত বিভিন্নভাবে সরব হয়েছেন। এর আগে নানা পাটেকরের মৃত্যুতে ন্যায়বিচার পাওয়ার কথা বলার পর, এবার তার সমর্থক ও অনুরাগীদের সরাসরি আক্রমণ করলেন তিনি।
ইনস্টাগ্রামে ক্ষোভ প্রকাশ করে তনুশ্রী লেখেন, যে মানুষটি প্রায় বিশ বছর ধরে একটি পবিত্র আত্মাকে অত্যাচার ও ট্রমার মধ্যে রেখেছিল, আজ তাকে প্রকাশ্যে সম্মান জানানো হচ্ছে। এই মানসিকতার তীব্র নিন্দা করে তিনি বলেন, নিষ্ঠুর এই সমাজ যেন এমন মানুষদের পুড়ে ছাই করে দেয় এবং নানা পাটেকরের প্রতিটি সমর্থককে ধ্বংস হতে দেখার ইচ্ছা প্রকাশ করেন তিনি।
তনুশ্রী আরও হুঁশিয়ারি দিয়ে জানান, যারা প্রয়াত অভিনেতার প্রশংসা করছেন, তাদেরও একই রকম নরকযন্ত্রণা ভোগ করতে হবে। প্রায় দশ হাজার বছর ধরে বারবার সেই একই কষ্টের মধ্যে তাদের পড়তে হবে বলে দাবি করেন তিনি। অভিনেত্রীর মতে, চোখের সামনে সব ঘটনা দেখার পরেও যারা একজন রাক্ষসকে সম্মান জানায়, তাদের ক্ষমা করা যায় না। মানুষের চরিত্র কেমন, তা প্রমাণিত হয় সে কার পক্ষে দাঁড়াচ্ছে তার ওপর ভিত্তি করে।
এর আগে গত ৮ অক্টোবর নানা পাটেকরের মৃত্যুর দিনেই দুটি তীব্র নিন্দামূলক পোস্ট করেছিলেন তনুশ্রী। সেখানে তিনি লেখেন, গত আঠারো বছর ধরে তার জীবনকে যারা নরক বানিয়েছিল, সেই নানা পাটেকর যেন নরকে জ্বলেন। অভিনেতার আত্মা যেন নরকের সবচেয়ে ভয়াবহ যন্ত্রণার মধ্যে পড়ে এবং তিনি তা নিশ্চিত করবেন যাতে এমন পাপী ব্যক্তি সেখান থেকে কখনো পালাতে না পারে। অভিনেত্রী আরও দাবি করেন, যতদিন তিনি বেঁচে আছেন, নানা পাটেকর কোনো পুণ্য অর্জন করতে পারবেন না বা নরক থেকে মুক্তি পাবেন না। ঈশ্বরের দরবারে তার কথাই চলে বলেও দাবি করেন তিনি।
গত ৮ অক্টোবর রাতেই পুণেতে নানা পাটেকরের নিজস্ব ফার্মহাউসে সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন হয়। ময়নাতদন্তের প্রতিবেদনে জানানো হয়েছে, হৃদপিণ্ডের মূল ধমনীতে রক্ত জমাট বেঁধে যাওয়ায় তার আকস্মিক মৃত্যু ঘটে এবং এটি সম্পূর্ণ স্বাভাবিক কারণে হয়েছিল। তবে মৃত্যুর পরেও এই আইনি ও ব্যক্তিগত সংঘাত কোন দিকে গড়ায়, এখন সেটাই দেখার বিষয়।
সূত্র: দ্য ওয়াল
