বাংলাদেশে নিজের প্রথম দুর্গাপূজা উদযাপনের দারুণ অভিজ্ঞতায় মুগ্ধ হয়েছেন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন। পুরান ঢাকার উষ্ণ অভ্যর্থনা, ঢাকের বাদ্য এবং চোখ ধাঁধানো পূজামণ্ডপ তার এই অভিজ্ঞতায় ভিন্ন মাত্রা যোগ করেছে।
সোমবার ( ১৯ অক্টোবর) দুর্গাপূজা উপলক্ষ্যে এক ভিডিও বার্তা প্রকাশ করেছে ঢাকার মার্কিন দূতাবাস।
সেখানে মার্কিন রাষ্ট্রদূতের পূজা উদযাপনের অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে। তিনি বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীসহ সবাইকে শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন।
নিজের উচ্ছ্বাস প্রকাশ করে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বলেন, সবাইকে শারদীয় শুভেচ্ছা! ঢাকের বাদ্য, চোখ ধাঁধানো মণ্ডপ এবং পুরান ঢাকার উষ্ণ অভ্যর্থনা, বাংলাদেশে আমার প্রথম দুর্গাপূজা উদযাপনের কী এক দারুণ অভিজ্ঞতা!
এনআই/এমএন
