এসআরবি-৫-এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর ক্যাম্পের একটি দল পূর্ণকলস গ্রামের সিদ্দিক চেয়ারম্যানের ঘাসের জমির আইলে একটি কলাগাছের নিচে সন্দেহজনক একটি বাজারের ব্যাগ পড়ে থাকার খবর পায়।
পরে এসআরবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের উপস্থিতিতে ব্যাগটি তল্লাশি করেন। এ সময় ব্যাগের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটারগান, একটি সুইচ গিয়ার চাকু ও একটি চাপাতি উদ্ধার করা হয়।
উদ্ধার করা অস্ত্রগুলো জব্দ করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বড়াইগ্রাম থানায় সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। তবে ব্যাগটি কে বা কারা সেখানে রেখে গেছে, সে বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হয়নি।
The post বড়াইগ্রামে পরিত্যক্ত ব্যাগে ওয়ান শুটারগানসহ তিন অস্ত্র উদ্ধার appeared first on ভোরের চেতনা.
