Published on
:
2 min read
দিল্লির বিকাশপুরীতে দশেরা মেলার আনন্দ নিমেষে বদলে গেল বিষাদে। মেলার মাঠে বসানো একটি নাগরদোলা ভেঙে মৃত এক তরুণী। তাঁর নাম গুড়িয়া (২৭)। গুরুতর জখম অবস্থায় তাঁকে রাম মনোহর লোহিয়া (আরএমএল) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। এ ছাড়াও, এই দুর্ঘটনায় রবি (৩৫) নামে আরও এক ব্যক্তি গুরুতর জখম হয়েছেন। তিনি বর্তমানে ওই হাসপাতালেই চিকিৎসাধীন এবং তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ।
একনজরে
দিল্লির বিকাশপুরীর এফ ব্লকের দশেরা মেলার মাঠে নাগরদোলা ভেঙে মৃত্যু হয়েছে ২৭ বছরের তরুণী গুড়িয়ার।
দুর্ঘটনাটি ঘটে ২০ অক্টোবর গভীর রাতে, আনুমানিক রাত ১টা ৩৬ মিনিটে।
মেলায় ‘মিক্সার রাইড’ নামে একটি নাগরদোলা চলার সময় আচমকা তার দরজা ভেঙে যায়।
দরজা ভেঙে উপর থেকে নীচে পড়ে যান গুড়িয়া ও রবি (৩৫) নামে এক ব্যক্তি।
গুরুতর জখম অবস্থায় দু’জনকে প্রথমে মাতা চানন দেবী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁদের রাম মনোহর লোহিয়া (আরএমএল) হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
পুলিশ সূত্রে খবর, ২০ অক্টোবর গভীর রাত আনুমানিক ১টা ৩৬ মিনিটে বিকাশপুরীর এফ ব্লকের দশেরা গ্রাউন্ডে দুর্ঘটনাটি ঘটে। ঘটনা প্রকাশ্যে এসেছে বৃহস্পতিবার। সেখানে ‘মিক্সার রাইড’ নামের একটি নাগরদোলা চলছিল। প্রত্যক্ষদর্শী ও প্রাথমিক তদন্ত অনুযায়ী, চলন্ত অবস্থাতেই নাগরদোলার দরজা আচমকা ভেঙে যায়। যার জেরেই উপর থেকে নীচে আছড়ে পড়েন গুড়িয়া এবং রবি। মুহূর্তের ঘটে যায় দুর্ঘটনা। যার জেরে মেলা প্রাঙ্গণে ছড়িয়ে পড়ে আতঙ্ক।
দু’জনকেই উদ্ধার করে স্থানীয় মাতা চানন দেবী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁদের স্থানান্তরিত করা হয় আরএমএল হাসপাতালে। সেখানেই চিকিৎসা চলাকালীন তরুণীর মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, মৃত গুড়িয়ার বাড়ি মূলত বিহারে। তিনি উত্তম নগরে দিদি-জামাইবাবুর সঙ্গে থাকতেন। দিল্লিতে তিনি গৃহসহায়িকা হিসেবে কাজ করতেন।
কী ভাবে নাগরদোলার দরজা ভেঙে গেল, তা এখনও স্পষ্ট ভাবে জানা যায়নি। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। সঙ্গে এও খতিয়ে দেখা হচ্ছে, যা নাগরদোলার পরিচালনায় কোনও গাফিলতি ছিল কি না।
FAQ
১. প্রশ্ন: দিল্লির কোথায় নাগরদোলা ভেঙে দুর্ঘটনাটি ঘটেছে?
উত্তর: দিল্লির বিকাশপুরীর এফ ব্লকের দশেরা মেলার মাঠে এই দুর্ঘটনা ঘটে।
২. প্রশ্ন: দুর্ঘটনায় কার মৃত্যু হয়েছে?
উত্তর: দুর্ঘটনায় গুড়িয়া (২৭) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। তিনি দিল্লিতে গৃহসহায়িকার কাজ করতেন।
৩. প্রশ্ন: দুর্ঘটনাটি কখন ঘটেছিল?
উত্তর: ২০ অক্টোবর গভীর রাতে আনুমানিক ১টা ৩৬ মিনিটে দুর্ঘটনাটি ঘটে।
৪. প্রশ্ন: কোন নাগরদোলায় দুর্ঘটনাটি ঘটেছে?
উত্তর: মেলার মাঠে চলতে থাকা ‘মিক্সার রাইড’ নামের নাগরদোলায় দুর্ঘটনাটি ঘটে।
৫. প্রশ্ন: কী ভাবে দুর্ঘটনাটি ঘটেছিল?
উত্তর: প্রত্যক্ষদর্শী ও প্রাথমিক তদন্তের তথ্য অনুযায়ী, নাগরদোলাটি চলার সময় আচমকা তার দরজা ভেঙে যায়। এর ফলে গুড়িয়া ও রবি উপর থেকে নীচে পড়ে গুরুতর জখম হন।