ইউক্রেন যুদ্ধের সমান্তরালে ইউরোপে আর একটি বিপজ্জনক যুদ্ধক্ষেত্র মাথাচাড়া দিচ্ছে— বল্টিক সাগরের রুশ ভূখণ্ড ‘কালিনিনগ্রাড’। এই অঞ্চলটিকে ঘিরে নেটো ও রাশিয়ার সাম্প্রতিক পরমাণু অস্ত্রের হুমকি পরিস্থিতিকে এক নতুন স্নায়ুযুদ্ধের দিকে ঠেলে দিয়েছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রশাসন হুঁশিয়ারি দিয়েছে যে, কালিনিনগ্রাডকে অবরুদ্ধ করার চেষ্টা হলে মস্কো তার কৌশলগত পারমাণবিক অস্ত্র-সহ সম্পূর্ণ সামরিক শক্তি ব্যবহারে দ্বিধা করবে না। কৌশলগত অবস্থান এবং সামরিক উপযোগিতা— দুই কারণেই রাশিয়ার জন্য কালিনিনগ্রাড অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের মূল ভূখণ্ড থেকে শত শত কিলোমিটার দূরে অবস্থিত এই অঞ্চলটি নেটো সদস্য পোল্যান্ড ও লিথুয়ানিয়ার মধ্যবর্তী একটি ভূখণ্ড। বল্টিক সাগরে এটিই রাশিয়ার একমাত্র বরফমুক্ত বন্দর এবং দেশটির বিখ্যাত ‘বাল্টিক ফ্লিট’ বা নৌবাহিনীর মূল কেন্দ্র। এ ছাড়াও, মস্কো এখানে পারমাণবিক ক্ষমতাসম্পন্ন ইস্কান্দার-এম ক্ষেপণাস্ত্র মোতায়েন করে রেখেছে, যা সরাসরি ইউরোপের প্রাণকেন্দ্রে আঘাত হানতে সক্ষম। ফলে, এটি নেটোর পূর্ব সীমান্তে রাশিয়ার একটি দুর্ভেদ্য সামরিক দুর্গ।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
Best Value
এক বছরে
5,148
1,999
এক মাসে
429
169
মেয়াদ শেষে নতুন দামে আপনাকে নতুন করে গ্রাহক হতে হবে
Subscribed already? Log in
সাবস্ক্রাইবার হলে আপনি পাচ্ছেন
পুরনো দিনের খবর মিলবে আর্কাইভে
আমাদের সাথে যোগাযোগ করুন
Monday - Saturday: 10 am to 6 pm (except public holidays).
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
