
নেত্রকোনায় শাড়ি বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডা, মোহাম্মদ আনোয়ারুল হক এমপি।
নেত্রকোনা সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে সনাতন ধর্মাবলম্বীদের শাড়ি বিতরণ করা হয়েছে।
শনিবার সদর উপজেলা পরিষদের হল রুমে প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার হতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের এ শাড়ি বিতরণ করা হয়।
সদর উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মনিজা খাতুন এর সভাপতিত্বে উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনা-২ সদর বারহাট্টা আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ডা, মোহাম্মদ আনোয়ারুল হক এমপি।
আলোচনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপি'র সাবেক যুগ্ন আহবায়ক তাজেজুল ইসলাম ফারাস সুজাত, সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল কাদের সুজা,সাবেক সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিনখান মিল্কি, সাবেক সাংগঠনিক সম্পাদক এসএম মনিরুজ্জামান দুদু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাজউদ্দীন ফারাস সেন্টু,সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আজিজুর রহমান প্রমুখ।
