“মাদককে না বলি, খেলাধুলাকে হ্যাঁ বলি” – এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লার মুরাদনগর উপজেলার টনকীতে অনুষ্ঠিত হলো লাখ টাকার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জমকালো ফাইনাল।
টনকী আদর্শ যুব সমাজের উদ্যোগে আয়োজিত এই ফাইনাল খেলার উদ্বোধন করেন TAS এভিয়েশন গ্রুপের চেয়ারম্যান ও ধর্ম বিষয়ক মন্ত্রীর ছোট ভাই কে এম মুজিবুল হক। শনিবার বিকেলে টনকী মাঠে হাজারো দর্শকের উপস্থিতিতে ফাইনাল খেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশে ইউরোপীয় দেশ ক্রোয়েশিয়ার অনারারি কনসাল কাজী শাহ্ মুজাক্কের আহমাদুল হক (ইশমাম)।
উদ্বোধনী বক্তব্যে কে এম মুজিবুল হক বলেন, মাদকের ভয়াল থাবা থেকে যুব সমাজকে রক্ষা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। যুবকদের মাঠমুখী করতে উপজেলার প্রতিটি ইউনিয়নে মাদকবিরোধী কমিটি গঠনের আহ্বান জানান তিনি।
ক্রোয়েশিয়ার অনারারি কনসাল কাজী শাহ্ মুজাক্কের আহমাদুল হক (ইশমাম) বলেন, সুস্থ দেহ ও সুন্দর মনের জন্য খেলাধুলা অপরিহার্য। টনকী আদর্শ যুব সমাজের এমন আয়োজন যুব সমাজকে বিপথগামী হওয়া থেকে রক্ষা করবে। এসময় স্থানীয় জনপ্রতিনিধি, আয়োজক কমিটির সদস্য, ক্রীড়া সংগঠক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
The post ‘মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ’—টনকী আদর্শ যুব সমাজের গোল্ডকাপ ফাইনাল appeared first on Dhaka Protidin.
