নেত্রকোনা জেলা শহরের বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেছেন পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির এক নেতা। সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় শহরের নাগড়া মহল্লার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং মণ্ডপগুলোতে আর্থিক অনুদান বিতরণ করেন।
পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তার বিষয়ে খোঁজখবর নেন। এ সময় পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে কথা বলেন এবং স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা যেন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপন করতে পারেন, সে বিষয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় পূজামণ্ডপের আয়োজক ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।
ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং উৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
The post নেত্রকোনায় পূজামণ্ডপ পরিদর্শন, অনুদান দিলেন বিএনপি নেতা appeared first on ভোরের চেতনা.
