এক নজরে ৩ কোম্পানির তৃতীয় প্রান্তিকের মুনাফা প্রকাশ
দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৩ কোম্পানি তৃতীয় প্রান্তিকের মুনাফা ঘোষণা করেছে। তবে এর মধ্যে মুনাফা বেড়েছে ২ কোম্পানি কমেছে ১টি। কোম্পানিগুলো হলো:
লিন্ডে বাংলাদেশ পিএলসি: কোম্পানিটির চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা হয়েছে ৫ টাকা ২৩ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি ৬ টাকা ৪৮ পয়সা মুনাফা হয়েছিল। হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি’২৬-অক্টোবর’২৬) কোম্পানিটির ইপিএস হয়েছে ১৭ টাকা ৭৮ পয়সা। গত বছরের একই সময়ে তা ১৮ টাকা ৮০ পয়সা ছিল। গত ৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২১৮ টাকা ৮ পয়সা।
শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি: কোম্পানিটির চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে সমন্বিত মুনাফা হয়েছে ১ টাকা ২৩ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ২ পয়সা। চলতি বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ৪ টাকা। আগের বছরের একই সময়ে এ আয় ছিল ৩ টাকা ৫০ পয়সা।
২০২৬ সালের জানুয়ারি-সেপ্টেম্বর সময়ে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৩৬ টাকা ৬১ পয়সা। আগের বছরের একই সময়ে তা ছিল ২২ টাকা ৯৭ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৫ টাকা ৪৫ পয়সা।
ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: কোম্পানিটির চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে মুনাফা হয়েছে ৭৩ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৬৯ পয়সা। চলতি বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৭২ পয়সা। আগের বছরের একই সময়ে এ আয় ছিল ২ টাকা ৩৫ পয়সা।
২০২৬ সালের জানুয়ারি-সেপ্টেম্বর সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৩ টাকা ৪৯ পয়সা। আগের বছরের একই সময়ে তা ছিল ৮২ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৬ টাকা ৪৩ পয়সা। ২০২৫ সালের ৩১ ডিসেম্বর তারিখে তা ছিল ৩১ টাকা ৪ প


