গোপালগঞ্জে দেশের বহুল প্রচারিত দৈনিক কালবেলার ৪ বছর পূর্তি উদযাপন করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকালে গোপালগঞ্জ প্রেসক্লাবে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
গোপালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও পত্রিকাটির জেলা প্রতিনিধি মো. জুবায়ের হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের মহাসচিব শরিফুল ইসলাম মোল্লা ও গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শেখ জাবেরুল ইসলাম।
সাংবাদিক ওয়াসিকুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রেসক্লাবের সহসভাপতি সেলিম রেজা বেগ, কালবেলার টুঙ্গিপাড়া উপজেলা প্রতিনিধি মেহেদী হাসান, কাশিয়ানী উপজেলা প্রতিনিধি মিল্টন খান, সাংবাদিক সাইফুর রশিদ চৌধুরী, সাংবাদিক শেখ ফরিদ আহমেদ, সাংবাদিক রায়হান মুন্সী, সাংবাদিক এস কে এম মাহাবুবুর রহমান, মাই টিভির জেলা প্রতিনিধি আরিফুল হক প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা দৈনিক কালবেলার ৪ বছরের পথচলার ভূয়সি প্রশংসা করে বলেন, কালবেলা এতো অল্প সময়ে যেভাবে এগিয়ে গেছে এ অগ্রযাত্রা অব্যাহত থাকবে।
এ সময় তারা কালবেলার সম্পাদক প্রকাশক, সাংবাদিক সহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। পরে কেক কেটে দৈনিক কালবেলার ৪ বছর পূর্তি কে উদযাপন করা হয়।
পরে গোপালগঞ্জ প্রেসক্লাব চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
এতে কালবেলার মুকসুদপুর উপজেলা প্রতিনিধি মাসুদ রহমান, কোটালীপাড়া প্রতিনিধি নাবিলা খান, সাংবাদিক আবিদ হাসান, সাংবাদিক বরকত মোল্লা, আশিক জামান, মানিক মিয়া, মাসুদ পারভেজ, হাসানুল বান্না, রাজিব বিশ্বাসসহ জেলায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
