দুর্গাপুজোয় নানা রঙে রাঙিয়ে তোলা হয়েছে শহরের বিভিন্ন ফ্লাইওভার ও তার রাস্তা। বুধবার চিংড়িঘাটা ফ্লাইওভারের রঙিন রাস্তায় মোটরবাইকের চাকা স্কিড করে দুর্ঘটনার ভিডিয়ো সামনে আসে। বুধবার রাতেই KMDA-র ইঞ্জিনিয়াররা চিংড়িঘাটা ফ্লাইওভার পরিদর্শনে যান। তার পরেই গড়িয়াহাট ব্রিজের রাস্তায় রং তোলার কাজ শুরু হয়েছে। সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই, একের পর এক প্রশ্ন উঠতে শুরু করেছে। কেউ কেউ বলেছেন, রং যদি তুলে ফেলতেই হয়, তবে রং করা হয়েছিল কেন? যা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এই সময়।