রাত দিন নিউজ
প্রকাশ : Oct 15, 2026 ইং |অনলাইন সংস্করণ
৪৫তম বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারে এক হাজার ৭০২ জনকে নিয়োগ দিয়েছে সরকার। বুধবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ অধিশাখা নিয়োগ আদেশ জারি করে।
আদেশ অনুযায়ী, আগামী ১ নভেম্বরের মধ্যে ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়ের নির্ধারিত কার্যালয়ে যোগ দিতে হবে। পদায়নের বিষয়ে পরবর্তী নির্দেশনা না এলে ওই তারিখে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগদানের কথা বলা হয়েছে। সময়মতো যোগ না দিলে নিয়োগ বাতিল বলে গণ্য হওয়ার শর্তও রয়েছে।
পিএসসি ২০২৫ সালের ২৭ নভেম্বর চূড়ান্ত ফল প্রকাশ করে এক হাজার ৮০৭ জনকে নিয়োগের সুপারিশ করেছিল। নিয়োগের পরে কোনো কর্মকর্তার বিষয়ে বিরূপ তথ্য মিললে আদেশ সংশোধন বা বাতিলের ক্ষমতা কর্তৃপক্ষের হাতে থাকবে বলে জানানো হয়েছে।
- সর্বশেষ
- জনপ্রিয়
