কেন এমন সিদ্ধান্ত রশ্মিকার?ছবি: সংগৃহীত
Published on
:
1 min read
চরিত্রের প্রয়োজনে অনেক সময় এমন পোশাক পরতে হয়, যাতে অভিনেত্রীরা স্বচ্ছন্দ বোধ করেন না। কিন্তু পেশাগত দায়বদ্ধতার কথা ভেবে অনেকেই নিজেদের অস্বস্তির কথা প্রকাশ করতে পারেন না। এ বার সেই বিষয়েই নিজের অবস্থান স্পষ্ট করলেন অভিনেত্রী রশ্মিকা মন্দানা। জানিয়ে দিলেন, বিকিনি পরা বা পর্দায় প্রয়োজন অতিরিক্ত শরীর দেখানোয় তিনি স্বচ্ছন্দ নন।
রশ্মিকা আরও জানিয়েছেন, নিজের পছন্দ-অপছন্দের নির্দিষ্ট সীমারেখা রয়েছে তাঁর। সেই সীমারেখাকে সম্মান করেন, এমন পরিচালক ও নির্মাতাদের সঙ্গেই কাজ করতে পছন্দ করেন তিনি। অভিনেত্রীর এই মন্তব্য ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে ।
সম্প্রতি ‘কফি উইথ করণ’-এর নবম সিজনে স্বামী তথা অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা-র সঙ্গে হাজির হয়েছিলেন রশ্মিকা। সেখানেই সঞ্চালক করণ জোহর অভিনেত্রীকে প্রশ্ন করেন, পর্দায় তাঁর উপস্থাপনা নিয়ে তিনি কতটা সচেতন? বিশেষ করে, ছবিতে অভিনেত্রীদের যে ভাবে উপস্থাপন করা হয়, তা নিয়ে যখন বিতর্ক তৈরি হচ্ছে, তখন নিজের জন্য নির্দিষ্ট সীমারেখা তৈরি করে চলেন কি না রশ্মিকা?
প্রশ্নের উত্তরে অভিনেত্রী জানান, এমন কিছু বিষয় রয়েছে, যেগুলিতে তিনি একেবারেই স্বচ্ছন্দ নন। কোনও কোনও চরিত্রের প্রয়োজনে বিকিনি বা ওই ধরনের পোশাকের প্রয়োজন হতে পারে, তা তিনি বোঝেন। কিন্তু তার অর্থ এই নয় যে, চরিত্রের প্রয়োজনে তাঁকে সব কিছুতেই সম্মতি দিতে হবে।
