শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পঞ্চগড়ের বোদায় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে পূজার উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে বোদা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ১৫০ জন সনাতন ধর্মাবলম্বী বাসিন্দার মাঝে এ উপহার বিতরণ করা হয়। পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদের পক্ষে বোদা উপজেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানার সৌজন্যে এ উপহার সামগ্রী হস্তান্তর করা হয়।
উপহার বিতরণকালে স্থানীয় সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব গোলাম কিবরিয়া সেলিম, আব্দুর রশিদ, সালাউদ্দীন আহমেদ, আনোয়ার হোসেন ও তোফাজ্জল হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আবহমানকাল ধরে এ দেশে সব ধর্মের মানুষ পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির মধ্য দিয়ে বসবাস করে আসছে। পূজার আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়।
উপহার পেয়ে স্থানীয় নাজিরপাড়া গ্রামের সুবিধাভোগীরা আনন্দ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
জেএইচআর
