শ্রীলঙ্কার ইতিহাসে অন্যতম সেরা বোলার চামিন্দা ভাস। টেস্টে ৩৫৫ এবং ওয়ানডেতে ৪০০ উইকেট নেওয়া এই পেসার প্রথমবারের মতো আইপিএলের কোচিংয়ে যুক্ত হয়েছেন। সম্প্রতি হেভিওয়েট কোচিং প্যানেল তৈরি করা দিল্লি ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজি পেস বোলিং কোচ হিসেবে ভাসকে নিয়োগ দিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে এই তথ্য নিশ্চিত করেছে সৌরভ গাঙ্গুলির দল। এর আগে ভারতীয় ক্রিকেটের মহারাজাখ্যাত এই তারকাকে প্রধান কোচ করে দিল্লি। এরপর ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয় দেশটির সাবেক তারকা যুবরাজ সিংকে। সেই প্যানেলে এবার যুক্ত হলেন চামিন্দা ভাস।
— Delhi Capitals (@DelhiCapitals) October 17, 2026
এর আগের দুই মৌসুমে দিল্লি ক্যাপিটালসের বোলিং কোচ ছিলেন মুনাফ প্যাটেল। তার স্থলাভিষিক্ত হলেন ভাস। ৫২ বছর বয়সী সাবেক এই ক্রিকেটার শ্রীলঙ্কা জাতীয় দলকে বিভিন্ন মেয়াদে কোচিং করিয়েছেন। এর আগে অবশ্য কোচ পদে তার অভিষেক হয় নিউজিল্যান্ডের সঙ্গে। সংক্ষিপ্ত সময়ের জন্য তাদের কোচ হয়েছেন ভাস।
লঙ্কানদের সঙ্গে প্রথমবার ২০১৩-১৫ মেয়াদে চুক্তিবদ্ধ হয়েছিলেন চামিন্দা ভাস। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আয়ারল্যান্ড এবং পরবর্তীতে আবারও নিজ দেশকে কোচিং করান তিনি। এ ছাড়া ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টেও তার কোচিংয়ের অভিজ্ঞতা আছে। পেশাদার ক্যারিয়ারে আইপিএলে ২০০৮-১০ তিন মৌসুমে ডেকান চার্জার্সের হয়ে খেলে ১৩ ম্যাচে ১৮ উইকেট নিয়েছিলেন ভাস।
আরও পড়ুন
এদিকে, ভারতীয় সাবেক লেগস্পিনার অমিত মিশ্রকে দিল্লি স্পিন কোচ হিসেবে নিয়োগ দিতে পারে বলে বেশ কয়েকটি গণমাধ্যমের খবরে বলা হচ্ছে। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটির ইতিহাসে সর্বোচ্চ ৩টি হ্যাটট্রিক রয়েছে তার। গত বছর সব ধরনের ক্রিকেট থেকে অবসরের পর এখনও কোচিংয়ে অভিষেক হয়নি অমিত মিশ্র’র।
এএইচএস
