সাইকেলবান্ধব শহর চাই
নেদারল্যান্ডস, ডেনমার্ক, জার্মানি ও সুইডেনের মত দেশে সাইকেল চালানোর জন্য আলাদা লেনের ব্যবস্থা রয়েছে।
Published : 14 Oct 2026, 02:30 PM
Updated : 14 Oct 2026, 12:30 PM
শহরে সাইকেল চালানোর নিরাপদ রাস্তা, আলাদা লেন ও সাইকেল রাখার জায়গা থাকলে মানুষ সহজেই যাতায়াতের জন্য সাইকেল বেছে নিতে পারে।
নেদারল্যান্ডস, ডেনমার্ক, জার্মানি ও সুইডেনের মত দেশে সাইকেল চালানোর জন্য আলাদা লেনের ব্যবস্থা রয়েছে।
সাইকেলে চলাচল করলে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমে। ফলে যানবাহন থেকে নির্গত বায়ুদূষণ ও কার্বন নিঃসরণ কমাতে সাহায্য করে। পাশাপাশি সড়কে মোটরযানের চাপ কমলে যানজটও কমতে পারে।
এ ছাড়া সাইকেল চালানো শরীরের জন্যও উপকারী। এটি শরীরকে সক্রিয় রাখে এবং নিয়মিত শারীরিক পরিশ্রমের সুযোগ তৈরি করে। শিক্ষার্থী ও কর্মজীবী মানুষের জন্য সাইকেল তুলনামূলক কম খরচে যাতায়াতের একটি মাধ্যম হতে পারে।
তবে সাইকেলবান্ধব শহর গড়তে নিরাপত্তার বিষয়টি গুরুত্বপূর্ণ। সাইকেলের জন্য আলাদা লেন, নিরাপদ মোড়, পর্যাপ্ত আলো ও সাইকেল রাখার ব্যবস্থা থাকা প্রয়োজন।
সাইকেলবান্ধব শহর মানে শুধু সাইকেল চালানোর সুযোগ তৈরি করা নয়, বরং এমন পরিবেশ গড়ে তোলা, যেখানে মানুষ নিরাপদে, স্বল্প খরচে ও পরিবেশের ক্ষতি কমিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে।
আমি চাই, পরিবেশ রক্ষা ও সুস্বাস্থ্যকে গুরুত্ব দিয়ে সরকার যেন শহরগুলোকে সাইকেলবান্ধব করে তোলার উদ্যোগ নেয়।
প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: কিশোরগঞ্জ।
