মোল্লাহাটে ৮৫ বছরের বৃদ্ধকে হত্যাচেষ্টার অভিযোগ
মিজানুর রহমান মনির
- আপলোডের সময় : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
বাগেরহাটের মোল্লাহাট উপজেলার আটজুড়ি ইউনিয়নের কামার গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মোমরেজ মোল্লা (৮৫) নামে এক বৃদ্ধকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে।
শনিবার (১৭ অক্টোবর) সকাল ৮টার দিকে নিজের ঘেরের পাড়ে হাঁটতে গেলে প্রতিবেশী মৃত কালাম মন্সীর ছেলে মোহাম্মদ আলী মুন্সী (৪৮) পূর্বশত্রুতার জেরে তার ওপর হামলা চালান বলে অভিযোগ করেছেন স্বজনরা।
অভিযোগে বলা হয়, একপর্যায়ে মোহাম্মদ আলী মুন্সী মোমরেজ মোল্লার মাথা পানির নিচে চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন। এ সময় দূর থেকে বিষয়টি দেখতে পান শাখিল মোল্লা ও নোবেল মোল্লা। তারা চিৎকার করলে অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
পরে শাখিল মোল্লা ও নোবেল মোল্লা আহত মোমরেজ মোল্লাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, মোমরেজ মোল্লার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া তার ডান হাতের কবজি ভেঙে গেছে।
স্থানীয় কয়েকজনের অভিযোগ, মোহাম্মদ আলী মুন্সী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে এলাকায় বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত মোহাম্মদ আলী মুন্সীর বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাহাদোত হোসেন বলেন, “বিষয়টি সম্পর্কে আমাদের কাছে তথ্য আছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এ ঘটনায় মোল্লাহাট থানায় মামলা হয়েছে বলে জানা গেছে। মামলার নম্বর-১৪, তারিখ ১৮ অক্টোবর ২০২৬।
এই ক্যাটাগরীর আরো খবর..
ফেসবুকে আমরা..
