প্রথমবার মায়ামির এশিয়ান ফুড ফেয়ার অ্যান্ড কালচারাল শোতে পারফর্ম করবেন জায়েদ খান

ছবি : সংগৃহীত
প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের মায়ামিতে এশিয়ান ফুড ফেয়ার অ্যান্ড কালচারাল শোতে পারফর্ম করতে যাচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা জায়েদ খান।
আরও পড়ুন
আগামী ২৬ ও ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া এ আয়োজনে এশিয়ার বিভিন্ন দেশের পরিচিত শিল্পীরা অংশ নেবেন। তাদের সঙ্গে মঞ্চে দেখা যাবে জায়েদ খানকেও।
আয়োজনে বাংলা চলচ্চিত্রের বিভিন্ন জনপ্রিয় গানের সঙ্গে পারফর্ম করবেন এই অভিনেতা। তার অংশগ্রহণের খবরে মায়ামির স্থানীয় বাংলাদেশি প্রবাসীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে।
/অ





