ট্রাভিস হেডের সেঞ্চুরি ও নাইটওয়াচম্যান স্কট বোল্যান্ডের দেড়শ বলের ইনিংসেও শেষ পর্যন্ত ইনিংস হার এড়াতে পারল না অস্ট্রেলিয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
Published : 22 Oct 2026, 08:06 PM
Updated : 22 Oct 2026, 08:08 PM
পঞ্চম দিনের প্রথম সেশন বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর, ট্রাভিস হেড ও স্কট বোল্যান্ডের ব্যাটে মাঝের সেশনে বেশ ভালো লড়াই করল অস্ট্রেলিয়া। সেঞ্চুরির পর বেশি দূর যেতে পারলেন না হেড। শেষ সেশনে বোল্যান্ডের প্রতিরোধ ভাঙার পর খুব বেশি সময় নিল না দক্ষিণ আফ্রিকা। শেষ পর্যন্ত ইনিংস ব্যবধানেই জিতে সিরিজে ফিরল প্রোটিয়ারা।
গেবেখা টেস্টে বৃষ্টির কারণে সব মিলিয়ে প্রায় ১৩৫ ওভার নষ্ট হওয়ার পরও স্মরণীয় এক জয় পেল দক্ষিণ আফ্রিকা। ইনিংস ও ৩১ রানের জয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা ফেরাল টেম্বা বাভুমার দল।
(বিস্তারিত আসছে)
