কেশবপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা
কেশবপুর (যশোর) প্রতিনিধি
- আপডেট সময় : ০৯:৪৫:০৭ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
যশোরের কেশবপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় পরিবারগুলোর তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) বেলা ২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ার হোসেন। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে এর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রকোনুজ্জামান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক মো. আব্দুর রাজ্জাক এবং সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসেন বিশ্বাস। এ ছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে ইউএনও মো. আনোয়ার হোসেন বলেন, প্রকৃত উপকারভোগী পরিবার চিহ্নিত করতে সঠিক তথ্য সংগ্রহ জরুরি। এ কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
