আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টার>>
নীলফামারীর ডোমার উপজেলায় শারদীয় দূর্গাপূজা মন্ডব পরিদর্শন করেন নীলফামারী জেলা প্রশাসক হুমায়ুন কবির।
রবিবার (১৮ অক্টোবর) রাতে ডোমার পৌর এলাকার কেন্দ্রীয় হরিসভা মন্দির, নিউ মিলন সংঘ এবং চাকধাপাড়া পূজা মন্ডব পরিদর্শন করেন তিনি।
এ সময় জেলা পুলিশ সুপার ফরহাদ হোসেন খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহম্মেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী, সহকারী কমিশনার (ভূমি) মুন্না রানী চন্দ, ডোমার থানা অফিসার ইনচার্জ ফেরদৌস আলম সরকার, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি রেয়াজুল ইসলাম কালু, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন, পৌর বিএনপি’র সাবেক সভাপতি আনিছুর রহমান আনু, সাধারণ সম্পাদক মোজাফ্ফর আলী উপস্থিত ছিলেন।
আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ, বিজিবি এবং আনসার বাহিনী প্রতিটি পূজা মন্ডবে নিরস ভাবে কাজ করে যাচ্ছে। পূজা মন্ডবের সার্বিক পরিস্থিতি দেখে সন্তুষ্টি প্রকাশ করেন অতিথিবৃন্দ।

