দীর্ঘস্থায়ী ব্যাটারি ও উন্নত সুরক্ষায় ভিভো ওয়াই৩২
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ১১:১১ এএম
ছবি: সংগৃহীত
-->বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ভিভো ওয়াই৩২। দীর্ঘস্থায়ী ব্যাটারি, উন্নত সুরক্ষা এবং আকর্ষণীয় ডিজাইনের সমন্বয়ে তৈরি এই স্মার্টফোনটি ব্যবহারকারীদের দৈনন্দিন কর্মকাণ্ডে নিরবচ্ছিন্ন সহায়তা প্রদান করবে।
ক্লায়েন্ট মিটিং, ডেলিভারি ট্র্যাকিং থেকে শুরু করে ব্যবসায়িক যোগাযোগ সব চ্যালেঞ্জের সঙ্গে তাল মেলাতে প্রয়োজন একটি নির্ভরযোগ্য স্মার্টফোন। আর সারাদিনের সব প্রয়োজনে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা অথবা পেশাজীবীদের পাশে থাকতেই ভিভো নিয়ে এসেছে নতুন ওয়াই৩২।
বিশেষ করে, যারা বাইরে কাজ করেন, তাদের সুবিধার কথা বিবেচনা করে ভিভো ওয়াই৩২-তে রাখা হয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস কনস্ট্যান্ট পাওয়ার ব্যাটারি প্রযুক্তি। এর মাধ্যমে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও ৩৬ ঘণ্টা নিরবচ্ছিন্ন যোগাযোগের সুযোগ পাওয়া যায়। এ ছাড়া ১৪ ঘণ্টা নেভিগেশন ব্যবহার এবং ২০ ঘণ্টা ধরে শর্ট ভিডিও দেখা যায়।
এই ফোনে একটানা ১৪ ঘণ্টা ম্যাপ বা নেভিগেশন ব্যবহার, ২০ ঘণ্টা শর্ট ভিডিও দেখা এবং ৩৬ ঘণ্টা ফোনে কথা বলা সম্ভব। ব্যাটারির এই দীর্ঘস্থায়িত্ব ব্যস্ত কর্মদিবসে ব্যবহারকারীদের সংযুক্ত থাকতে এবং গুরুত্বপূর্ণ কাজগুলো সহজে পরিচালনা করতে সাহায্য করে। পাশাপাশি, যাতায়াতের সময় কিংবা কাজের বিরতিতে ভিডিও ও অন্যান্য কনটেন্ট উপভোগ করার সুবিধাও দেয় এই ডিভাইস।
দৈনন্দিন ব্যবহারের কঠিন পরিস্থিতি মোকাবিলায় ভিভো ওয়াই৩২-তে ব্যবহার করা হয়েছে অ্যান্টি-ড্রপ আর্মার এবং পানি ও ধুলাবালি প্রতিরোধে আইপি৬৯ রেটিং। এগুলো দুর্ঘটনাবশত ফোন হাত থেকে পড়ে যাওয়া, ধুলাবালি ও পানি থেকে ফোনটিকে সুরক্ষিত রাখতে সহায়তা করে। ফলে প্রতিকূল আবহাওয়া বা বাইরের কর্মপরিবেশে ব্যবহারকারীরা এটি নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন।
প্রিমিয়াম মেটালিক ক্যামেরা ডিজাইন ও ডায়নামিক নোটিফিকেশন লাইট ভিভো ওয়াই৩২-এর ডিজাইনে যোগ করেছে ভিন্নতা। ফোনটি পাওয়া যাচ্ছে টোয়াইলাইট রেড ও সানসেট অরেঞ্জ এই দুই রঙে।
বারবার চার্জ দেওয়ার ঝামেলা ছাড়াই সারাদিন নিরবচ্ছিন্ন ব্যবহারের সুবিধা দিতে ভিভো ওয়াই৩২-তে রয়েছে ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি। এটি ব্যবহারকারীদের কাজের ব্যস্ততা ও যোগাযোগের মাঝে বাধা কমাতে সহায়তা করে। শুধু তা-ই নয়, দীর্ঘস্থায়ী পারফরম্যান্সের কথা বিবেচনা করে ফোনটিতে যুক্ত করা হয়েছে ছয় বছরের ব্যাটারি হেলথ প্রযুক্তি, যা দীর্ঘ সময় ধরে ব্যাটারির কার্যক্ষমতা অটুট রাখতে সহায়তা করবে।
এই আকর্ষণীয় ফিচারগুলোর পাশাপাশি সীমিত সময়ের জন্য গ্রাহকদের বিশেষ সুবিধা দিচ্ছে ভিভো। নির্দিষ্ট শর্ত সাপেক্ষে, মাত্র ২০ শতাংশ ডাউন পেমেন্ট এবং নয় মাস পর্যন্ত হায়ার পারচেজ কিস্তি সুবিধায় ক্রেতারা ভিভো ওয়াই৩২ কিনতে পারবেন।
এ ছাড়া লাকি ড্রয়ের মাধ্যমে ক্রেতাদের জন্য রিরো প্যাড, ডব্লিউ২০ স্মার্টওয়াচ, এস৯০ পাওয়ার ব্যাংক অথবা চার বছরের ব্যাটারি ওয়ারেন্টি জেতার সুযোগ থাকছে। আর যোগ্য গ্রাহকদের জন্য নিশ্চিত উপহার হিসেবে থাকছে সিলভার মেম্বারশিপ।
বিজ্ঞপ্তি/রিফাত/
আরও পড়ুন
ওয়ালটন হাই টেক ইন্ডাস্ট্রিজ পরিদর্শনে এমইএসের প্রতিনিধিদল
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৯:০৫ এএম
ছবি: সংগৃহীত
-->গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির প্রধান কার্যালয় ও উৎপাদন কার্যক্রম পরিদর্শন করেছে মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেসের (এমইএস) একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।
সোমবার (১২ অক্টোবর) ওয়ালটনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি এই পরিদর্শনে প্রতিষ্ঠানটির উৎপাদন সক্ষমতা, পণ্যের বৈচিত্র্য, প্রযুক্তি এবং গবেষণা ও উন্নয়ন কার্যক্রম ঘুরে দেখেন প্রতিনিধিদলের সদস্যরা।
এমইএসের প্রধান প্রকৌশলী মেজর জেনারেল হাসান উজ জামান প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। এ সময় এমইএসের ওয়ার্কস ডিরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম উপস্থিত ছিলেন।
প্রতিনিধিদলের সদস্যরা লিফট, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র, রেফ্রিজারেটর, সৌর প্যানেল, ব্যাটারি, ক্যাবল ও কম্প্রেসরসহ বিভিন্ন বৈদ্যুতিক, ইলেকট্রনিকস ও প্রযুক্তিপণ্যের উৎপাদন প্রক্রিয়া ঘুরে দেখেন।
পরিদর্শনকালে ওয়ালটনের উৎপাদন পরিধি, পণ্যের বৈচিত্র্য ও প্রযুক্তিগত সক্ষমতার প্রশংসা করেন মেজর জেনারেল হাসান উজ জামান। বিশেষ করে প্রতিষ্ঠানটির গবেষণা ও উন্নয়ন কার্যক্রমকে প্রশংসনীয় উল্লেখ করে তিনি এসব সক্ষমতা আরও সম্প্রসারণের প্রত্যাশা জানান।
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম বলেন, দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর সঙ্গে প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতাভিত্তিক দীর্ঘমেয়াদি সহযোগিতা গড়ে তোলাকে তারা গুরুত্ব দেন। এমইএসের প্রতিনিধিদলের সফর এবং তাদের মতামত ও পরামর্শ দেশীয় প্রযুক্তিপণ্যের উৎপাদন ও গবেষণা কার্যক্রম এগিয়ে নিতে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সফরে ওয়ালটনের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইউসুফ আলীসহ প্রতিষ্ঠানটির বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তি/
আরও পড়ুন
লালমনিরহাটে প্রথমবারের মতো যাত্রা শুরু করল ‘ডেইলি শপিং’
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৬:০১ পিএম
ছবি: সংগৃহীত
-->একই ছাদের নিচে নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যের সমাহার নিয়ে লালমনিরহাটে প্রথমবারের মতো যাত্রা শুরু করেছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান প্রাণ গ্রুপের সুপার শপ ‘ডেইলি শপিং’।
সম্প্রতি লালমনিরহাট সদর উপজেলার পৌর এলাকায় বড় মসজিদের পাশে ফিতা কেটে শোরুমটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
ডেইলি শপিংয়ের প্রধান পরিচালন কর্মকর্তা গালিব ফাররুখ বখত বলেন, ‘লালমনিরহাটে এই প্রথম ডেইলি শপিংয়ের শাখা চালু হলো। উদ্বোধন উপলক্ষে আমরা ডিম, আলু ও পেঁয়াজের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যে বিশেষ ছাড় দিচ্ছি। পাশাপাশি বিভিন্ন প্যাকেজে ফ্রি উপহারসহ নানা অফার রাখা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘সারা দেশেই জেলা ও বিভাগীয় পর্যায়ে আমাদের কার্যক্রম চলছে। বর্তমানে দেশব্যাপী ডেইলি শপিংয়ের ১৩৬টি শোরুম চালু রয়েছে। ২০২৬ সালের মধ্যে সারা দেশে দুই শতাধিক শোরুম চালুর পরিকল্পনা রয়েছে। লালমনিরহাটে এটি আমাদের প্রথম পদযাত্রা হলেও ভবিষ্যতে এখানে আরও বড় পরিসরে কাজ করার পরিকল্পনা রয়েছে।’
লালমনিরহাটবাসীর জন্য সাশ্রয়ী মূল্যে পণ্য কেনার সুযোগের কথা উল্লেখ করে গালিব ফাররুখ বখত বলেন, “ক্রেতারা এখান থেকে সাশ্রয়ী মূল্যে পণ্য কিনতে পারবেন। এ ছাড়া আমাদের ‘মেম্বারশিপ কার্ড’ গ্রহণ করলে নিয়মিত ক্রেতারা পরবর্তী সময়ে আরও বেশি সুযোগ-সুবিধা উপভোগ করতে পারবেন।”
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডেইলি শপিংয়ের এজিএম আকবর হোসেন, মার্কেটিং সাব-অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার রিপন হোসেন, লালমনিরহাট শাখার এরিয়া ম্যানেজার নাজমুল হাসানসহ কোম্পানির বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বিজ্ঞপ্তি/সালমান/
আরও পড়ুন
প্রেসিডেন্সি ইউনিভার্সিটি জার্নালের আনুষ্ঠানিক উন্মোচন
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৫:৩২ পিএম
ছবি: সংগৃহীত
-->গবেষণা, জ্ঞানচর্চা ও একাডেমিক প্রকাশনা কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি জার্নালের আনুষ্ঠানিক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১১ অক্টোবর) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল মান্নান চৌধুরী।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ারুল কবির, স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক ড. মীর মোহাম্মদ আজাদ, স্কুল অব বিজনেসের ডিন অধ্যাপক আবুল কালাম, পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ জাহেদুর রহমান, রেজিস্ট্রার মোহাম্মদ সাকির হোসেন এবং ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের (আইকিউএসি) অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।
এ ছাড়া উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. মোহাম্মদ সামিউল ইসলাম, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান তাহমিদ মোস্তফা, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান নাজলা ফাতমি এবং অ্যাডমিশন অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের ডেপুটি ডিরেক্টর ও বিভাগীয় প্রধান জাহিদ হাসান। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরাও অংশ নেন।
প্রেসিডেন্সি ইউনিভার্সিটি জার্নাল বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও একাডেমিক প্রকাশনা কার্যক্রম সম্প্রসারণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এ জার্নালের মাধ্যমে শিক্ষক, গবেষক ও শিক্ষাবিদদের গবেষণালব্ধ ফলাফল প্রকাশ, জ্ঞান বিনিময় এবং উচ্চশিক্ষার মানোন্নয়নে অবদান রাখার সুযোগ আরও সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে।
জার্নালটির আন্তর্জাতিক প্রকাশনা-পরিচিতি বৃদ্ধি এবং গবেষণাপত্রের শনাক্তকরণব্যবস্থাকে আরও কার্যকর করতে DOI (Digital Object Identifier) Prefix: 10.66460 অন্তর্ভুক্ত করা হয়েছে। DOI ব্যবস্থার মাধ্যমে প্রকাশিত গবেষণাপত্রের জন্য স্বতন্ত্র ডিজিটাল শনাক্তকারী ব্যবহারের সুযোগ তৈরি হয়। এর ফলে গবেষণাপত্রের পরিচিতি, উদ্ধৃতি প্রদান এবং অনলাইনে অনুসন্ধানযোগ্যতা বৃদ্ধিতে সহায়তা পাওয়া যায়।
জার্নালটির প্রকাশনা কার্যক্রমকে আরও সুশৃঙ্খল করার পাশাপাশি আন্তর্জাতিক গবেষণা-পরিমণ্ডলের সঙ্গে সংযুক্ত করার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা জার্নালটির প্রকাশনা কার্যক্রমের সাফল্য কামনা করেন। একই সঙ্গে গবেষণাভিত্তিক জ্ঞানচর্চা, উদ্ভাবন এবং একাডেমিক উৎকর্ষ বৃদ্ধিতে জার্নালটি কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
তাদের প্রত্যাশা, ধারাবাহিকভাবে মানসম্মত গবেষণাপত্র প্রকাশের মাধ্যমে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি জার্নাল ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পরিচিতি অর্জন করবে। পাশাপাশি এটি বিশ্ববিদ্যালয়ের গবেষণার পরিবেশ সমৃদ্ধ করা এবং একাডেমিক সুনাম বৃদ্ধিতেও অবদান রাখবে।
প্রেসিডেন্সি ইউনিভার্সিটি জার্নালের সম্পাদকীয় দলের নেতৃত্বে রয়েছেন সম্পাদক মো. আনিসুর রহমান। সম্পাদকীয় দলের অন্য সদস্যরা হলেন সহ-সম্পাদক মো. হাবিবুল্লাহ এবং সহযোগী সম্পাদক মো. আজিজুল ইসলাম আশিক।
জার্নালটির আনুষ্ঠানিক উন্মোচন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির গবেষণা ও প্রকাশনা কার্যক্রমের বিকাশে একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, জার্নালটি ভবিষ্যতে মানসম্মত গবেষণা প্রকাশ, জ্ঞান বিনিময় এবং উচ্চশিক্ষার উন্নয়নে আরও কার্যকর ভূমিকা পালন করবে।
বিজ্ঞপ্তি/সালমান/
আরও পড়ুন
‘বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডস ২০২৬-এ 'ফিনটেক ইনোভেশন অব দ্য ইয়ার' জিতেছে গোল্ড কিনেন’
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০২:০৮ পিএম
ছবি: সংগৃহীত
-->দেশের আর্থিক প্রযুক্তি খাতে উদ্ভাবন ও অগ্রগতিতে অবদান রাখার স্বীকৃতি হিসেবে ২১টি উদ্যোগকে সম্মাননা প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে চতুর্থ বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড ২০২৬।
একই আয়োজনে ‘ফিনটেক ইনোভেশন অব দ্য ইয়ার – ফাইন্যান্সিয়াল ইনক্লুশন’ বিভাগে সম্মানজনক স্বীকৃতি অর্জন করেছে প্রতিষ্ঠানটি। এ নিয়ে টানা দ্বিতীয় বছর এই আয়োজনে স্বীকৃতি পেল গোল্ড কিনেন।
৪র্থ বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘ফিনটেক ইনোভেশন অব দ্য ইয়ার – টেক’ বিভাগে বিজয়ী হয়েছে গোল্ড কিনেন টেকনোলজিস লিমিটেড। ‘Democratising Gold Saving: Technology-Enabled Financial Inclusion for Bangladesh’ শীর্ষক উদ্ভাবনের জন্য প্রতিষ্ঠানটি এ পুরস্কার অর্জন করে।
একই আয়োজনে ‘Making Gold Accessible: A New Path to Financial Inclusion’ শীর্ষক উদ্ভাবনের জন্য ‘ফিনটেক ইনোভেশন অব দ্য ইয়ার -ফাইন্যান্সিয়াল ইনক্লুশন’ বিভাগে সম্মানজনক স্বীকৃতিও পেয়েছে প্রতিষ্ঠানটি।
গোল্ড কিনেনের তিন প্রতিষ্ঠাতা কামরান সাঞ্জয় রহমান, সিইও ও সহ-প্রতিষ্ঠাতা; রাফাতুল বারী লাবিব, সিসিও ও সহ-প্রতিষ্ঠাতা; এবং আতেফ হাসান ঈসা, সিএফও ও সহ-প্রতিষ্ঠাতা পুরস্কারগুলো গ্রহণ করেন।
এ নিয়ে টানা দ্বিতীয় বছর বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে স্বীকৃতি পেল গোল্ড কিনেন। এর আগে ২০২৫ সালে ৩য় বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে ‘ফিনটেক স্টার্ট-আপ অব দ্য ইয়ার’ বিভাগে সম্মানজনক স্বীকৃতি অর্জন করেছিল প্রতিষ্ঠানটি।
এবারের স্বীকৃতি সারা বাংলাদেশে আরও বেশি মানুষের কাছে গোল্ড সঞ্চয়ের সুযোগ পৌঁছে দিতে প্রযুক্তির ব্যবহারে গোল্ড কিনেনের ধারাবাহিক প্রচেষ্টার স্বীকৃতি। গোল্ড কিনেন একটি প্রযুক্তিনির্ভর গোল্ড সঞ্চয় প্ল্যাটফর্ম, যেখানে গ্রাহক মাত্র ৫০০ টাকা থেকে দৈনন্দিন নির্ধারিত বাজারদরে ২২ ক্যারেট হলমার্কযুক্ত ও সার্টিফাইড গোল্ড ধাপে ধাপে ক্রয় ও সঞ্চয় করতে পারেন। গ্রাহক তার সঞ্চিত গোল্ড ০.৫ গ্রাম থেকে ১০ গ্রাম পর্যন্ত বিভিন্ন ওজনের গোল্ড বার ও কয়েন আকারে উত্তোলন করতে পারেন।
গোল্ড সঞ্চয়ের প্রাথমিক আর্থিক বাধা কমিয়ে আনার মাধ্যমে প্ল্যাটফর্মটি গ্রাহকদের নিজ নিজ সামর্থ্য অনুযায়ী ধীরে ধীরে সঞ্চয় গড়ে তোলার সুযোগ করে দিচ্ছে।
অভিনেতা মোশাররফ করিমকে নিয়ে দেশব্যাপী গোল্ড সঞ্চয় প্রচারণা চলার মধ্যেই ফিনটেক অ্যাওয়ার্ডসে এ স্বীকৃতি অর্জন গোল্ড সঞ্চয়কে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে প্রতিষ্ঠানটির প্রচেষ্টাকে বিশেষভাবে তুলে ধরে। এই প্রচারণার মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে গোল্ড সঞ্চয় নিয়ে আগ্রহ তৈরি ও এ বিষয়ে সচেতনতা বাড়ানোর চেষ্টা করছে গোল্ড কিনেন।
গোল্ড কিনেনের লক্ষ্য বাংলাদেশের মানুষের জন্য গোল্ড সঞ্চয়কে আরও সাশ্রয়ী, সহজলভ্য ও সুবিধাজনক করে তোলা, যাতে আরও বেশি মানুষ নিজেদের সঞ্চয়ের অভ্যাসের অংশ হিসেবে ধীরে ধীরে গোল্ড সঞ্চয় গড়ে তোলার সুযোগ পান।
বিজ্ঞপ্তি/
