সংবাদ বিজ্ঞপ্তি · ১৮ অক্টোবর, ২০২৬ ৫:৫৭ অপরাহ্ন
সিলেট নগরের দাড়িয়াপাড়ায় চৈতালী সংঘের উদ্যোগে শারদীয় দুর্গাপূজা উৎসব অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ অক্টোবর) সংঘের পূজামণ্ডপে এই ধর্মীয় ও সামাজিক আয়োজন অনুষ্ঠিত হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আয়োজনে উপস্থিত ছিলেন চৈতালী সংঘের সভাপতি অশেষ কর, সহসভাপতি গৌতম বণিক, মদন মোহন কর্মকার, সাধারণ সম্পাদক চন্দন সাহা, সহসাধারণ সম্পাদক নির্মল রায় রাজা, অর্থ সম্পাদক পংকজ দাস, সাংগঠনিক সম্পাদক বিক্রম কর সম্রাট, ব্যবস্থাপনা উপপরিষদের আহ্বায়ক মৃদুলাল ভট্টাচার্য্য অপু, যুগ্ম আহ্বায়ক বিনায়ক চক্রবর্তী শুভ, অর্থ উপপরিষদের আহ্বায়ক শান্তনু দাস পান্না, যুগ্ম আহ্বায়ক ভ্রমর রায়, সাংগঠনিক উপপরিষদের আহ্বায়ক নীহার কুমার রায়, যুগ্ম আহ্বায়ক চমক দে পলু, পূজা অর্চ্চনা ও পরিচালনা উপপরিষদের আহ্বায়ক বিপ্রজীত দত্ত বিরাজ, যুগ্ম আহ্বায়ক বিশাল রুদ্র সেন, সাজসজ্জা উপপরিষদের আহ্বায়ক বিবেক কর, যুগ্ম আহ্বায়ক কপিলেশ্বর দেব অনুপসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
পূজা কমিটির নেতারা জানান, তাদের লক্ষ্য শুধু দেবীর আরাধনা নয়; বরং সমাজে পারস্পরিক সম্প্রীতি, মূল্যবোধ ও ঐতিহ্যবাহী সংস্কৃতি চর্চাকে উৎসাহিত করা। সকল শুভানুধ্যায়ী ও স্বেচ্ছাসেবকদের পরিশ্রমে এই আয়োজন হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
গুগলে আমাদের খবর পেতে
