Published on
:
2 min read
আজ সপ্তমী। দুর্গাপুজোর আনন্দে মেতে উঠেছে রাজ্যবাসী। তবে প্যান্ডেল হপিংয়ে গেলে সঙ্গে ছাতা রাখাই হবে বুদ্ধিমানের কাজ। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, শনিবার রাজ্যের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা আপাতত নেই। রবিবার থেকে ধীরে ধীরে বদলাতে পারে আবহাওয়া। মোটের উপর শুষ্কই থাকবে আবহাওয়া। এমনকী, তাপমাত্রা কমার পূর্বাভাসও রয়েছে। বেশ কয়েকটি জেলায় ভোরের দিকে হালকা ঠান্ডা অনুভূত হতে পারে।
একনজরে
আজ সপ্তমীতে রাজ্যের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
প্যান্ডেল হপিংয়ে বেরোলে সঙ্গে ছাতা রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।
আপাতত ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।
কলকাতা ও আশপাশের এলাকায় শনিবার হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং দমকা হাওয়া বইতে পারে।
শনিবার বিকেলের পর থেকে কলকাতার আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।
শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস।
সপ্তমীতে কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
প্রথম সপ্তমী, শনিবার কলকাতা ও তার আশেপাশের এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির পূর্বাভাস আপাতত নেই বললেই চলে। তার সঙ্গে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। তবে বিকেলের পর থেকে আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা প্রবল। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৮ ডিগ্রি সেলসিয়াস বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.২ ডিগ্রি সেলসিয়াস কম।
দক্ষিণবঙ্গের জেলায় কেমন থাকবে আবহাওয়া?
আবহাওয়া দপ্তর জানিয়েছে, শনিবার মূলত আংশিক মেঘলা থাকবে দক্ষিণবঙ্গের আকাশ। হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে রবিবার উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, অষ্টমী, নবমী এবং দশমীতে মূলত শুষ্ক থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া। এমনকী, ধীরে ধীরে কমতে পারে তাপমাত্রাও।
উত্তরবঙ্গের পরিস্থিতি কেমন?
উত্তরবঙ্গেও মোটের উপর শুষ্ক থাকবে আবহাওয়া। শনিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের দু-একটি জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। তবে রবিবার থেকে উত্তরবঙ্গেও আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা। অষ্টমী, নবমী এবং দশমী বেশ মনোরম থাকতে পারে আবহাওয়া। ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা দর্শনের সুযোগও মিলতে পারে পর্যটকদের।
FAQ
১. প্রশ্ন: সপ্তমীতে কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে?
উত্তর: হ্যাঁ, শনিবার সপ্তমীতে রাজ্যের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই।
২. প্রশ্ন: সপ্তমীতে কলকাতার আবহাওয়া কেমন থাকবে?
উত্তর: কলকাতা ও আশপাশের এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে দমকা হাওয়া বইতে পারে। বিকেলের পর আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।
৩. প্রশ্ন: শনিবার কলকাতার সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা কত?
উত্তর: শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস।
৪. প্রশ্ন: দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টি হতে পারে?
উত্তর: হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
৫. প্রশ্ন: সপ্তমীতে কি ভারী বৃষ্টি হবে?
উত্তর: আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
৬. প্রশ্ন: রবিবার দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?
উত্তর: রবিবার উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়ার উন্নতি হতে পারে।