পরিস্থিতিতে পূজামণ্ডপগুলোতে নজরদারি বাড়ানোর পাশাপাশি নেতাকর্মীদের সতর্ক অবস্থানে থাকার আহ্বান জানিয়েছেন তিনি। একই সঙ্গে নাশকতার পরিকল্পনার অভিযোগে দুই অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাকে গ্রেপ্তারের বিষয়টিও উল্লেখ করেন বিএনপির এই নেতা।
সোমবার (১২ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহর দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রিজভী। হান্নান শাহ স্মৃতি সংসদ এ সভার আয়োজন করে।
রিজভী বলেন, সামনে দুর্গাপূজা। এ সময় পরাজিত শক্তি ও তাদের মদতদাতারা পূজার পরিবেশ নষ্ট করে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করতে পারে। এ কারণে বিএনপির নেতাকর্মীদের ঘুমহীন প্রহরীর মতো সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন, গতকাল দুই অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাকে পুলিশ গ্রেপ্তার করেছে। বিষয়টি মাথায় রেখে আসন্ন পূজাকে কেন্দ্র করে সম্ভাব্য অপতৎপরতা ঠেকাতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বিএনপির এই নেতা বলেন, পূজা উদ্যাপন কমিটির সদস্যদের সঙ্গে হিন্দু সম্প্রদায়ের মানুষের আলোচনা করে প্রতিটি পূজামণ্ডপে পাহারা ও পর্যবেক্ষণের ব্যবস্থা করতে হবে। দলের প্রত্যেক নেতাকর্মীকে স্বেচ্ছায় ও স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এ দায়িত্ব পালন করতে হবে।
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পূজার পরিবেশ নির্বিঘ্ন রাখতে স্থানীয় পর্যায়ে সমন্বয় ও সতর্কতার ওপরও গুরুত্ব দেন তিনি।
বিআলো/শিলি