সলঙ্গায় রামকৃষ্ণপুর ইউপি নির্বাচন সামনে রেখে নির্বাচনি গণসংযোগ ও মহিলা কর্মিসভা করেছেন চেয়ারম্যান প্রার্থী এবং ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম। গতকাল রোববার সুতাহাটি বাজার থেকে শোভাযাত্রার মাধ্যমে গণসংযোগ শুরু হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে আমিরুল ইসলাম বলেন, রামকৃষ্ণপুর ইউনিয়নের প্রতিটি মানুষের সেবক হতে চাই। ইউনিয়নকে মাদকমুক্ত ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে সবার সহযোগিতা নিয়ে এলাকার উন্নয়নে কাজ করব ইনশাআল্লাহ।’ বিএনপি নেতা শফিকুল ইসলামের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আলহাজ হোসাইন, প্যানেল চেয়ারম্যান নওজেশ আলী নায়েব, স্বেচ্ছাসেবক দল নেতা লেবু তালুকদার, জাহিদ তালুকদার, ছাত্রদল নেতা সজিব আহমেদ জয় এবং মহিলা নেত্রী সাবরিনা আক্তার রিজু।