ইয়েমেনের হুথিদের হামলায় সৌদি আরবের কয়েকটি বিমানবন্দরে ফ্লাইট বাতিল হওয়ায় দেশে ফিরতে সমস্যায় পড়েছেন অনেক সৌদি নাগরিক। তাদের সহায়তায় এগিয়ে এসেছে যুক্তরাজ্যে অবস্থিত সৌদি দূতাবাস।
বিজ্ঞাপন
রোববার স্থানীয় সময় সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত দূতাবাসের প্রধান কার্যালয়ে সৌদি এয়ারলাইনসের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে সহায়তা নিতে পারবেন ভুক্তভোগীরা।
সৌদি দূতাবাস এক ঘোষণায় জানিয়েছে, সাম্প্রতিক হামলার কারণে যেসব নাগরিকের দেশে ফেরার ফ্লাইট ব্যাহত হয়েছে, তারা দূতাবাসের প্রধান কার্যালয়ে সৌদি এয়ারলাইনসের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এ জন্য স্থানীয় সময় সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রতিনিধিরা সেখানে উপস্থিত থাকবেন।
হুথিদের হামলার পর সৌদি আরবের কয়েকটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল বাতিল করা হয়। এর মধ্যে রয়েছে রাজধানী রিয়াদের বাদশা খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং দাম্মামের বাদশা ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দর। এসব হামলার কারণে ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটায় দেশে ফিরতে সমস্যায় পড়েছেন সৌদি নাগরিকেরা। তাদের দেশে ফেরার বিষয়ে সহায়তা দিতেই দূতাবাস এ উদ্যোগ নিয়েছে।
এএম
