বিনোদন জগতে আবারও নক্ষত্রপতন। ১৭ অক্টোবর, সপ্তমীর দিন না ফেরার দেশে পাড়ি দিলেন জনপ্রিয় মিউজিক কম্পোজার দেবা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫।
রজনীকান্ত তাঁর সমস্ত ছবিতে তাঁর ইন্ট্রো মিউজিক হিসেবে যেটি ব্যবহার করেন, সেই মিউজিক পিসের স্রষ্টা হলেন দেবা। এদিন হৃদরোগে আক্রান্ত হন তিনি। তারপরই তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু শেষ রক্ষা হয়নি।
দেবার প্রয়াণে শোকস্তব্ধ দক্ষিণী বিনোদন জগৎ। শোকপ্রকাশ করেছেন খুশবু সুন্দর। জানিয়েছেন মাত্র ১০ দিন আগেই তাঁর সঙ্গে দেবার দেখা হয়েছিল। তিনি তাঁর পোস্টে লেখেন, 'সম্পূর্ণ ভেঙে পড়েছি। বিশ্বাস হচ্ছে না একেবারেই। একজন মানুষ যিনি সম্পূর্ণ সুস্থ ছিলেন, হাসিখুশি থাকতেন, মাত্র ১০ দিন আগেও যার সঙ্গে দেখা, কথা হল সে আর নেই। 'থেনিসাই থেনড্রাল' বলা হতো তাঁকে। উনি মধুর মতোই মিষ্টি ছিলেন। খুবই দিলদরাজ মানুষ ছিলেন। গান এবং সিনেমার জগতে ওঁর অবদান অনস্বীকার্য। খুব তাড়াতাড়ি চলে গেলেন। কেন? আপনাকে খুব মিস করব দেবা স্যার।' প্রসঙ্গত, দেবা তামিল ছবির পাশাপাশি তেলুগু, কন্নড়, মালয়লি ছবির জন্যও গান কম্পোজ করেছেন।
সূত্রের খবর, চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে এদিন শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। সকাল সাড়ে ৮ টার দিকে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়, কিন্তু শেষ রক্ষা হয়নি।
Absolutely devastated. Unbelievable. A man who was healthy and laughing, blessing and was part of us just 10 days ago is gone. Its heartbreaking. Thenisai Thendral as he was known, was indeed a man as sweet as honey and light hearted as the wind. His contribution to the world of music and cinema is beyond. Gone too soon. Why?? You will be missed Deva Sir. Rest in peace. 😢😢😢😢🙏🙏🙏🙏🙏 #Deva #thenisaithendral #OmShanti
— KhushbuSundar (@khushsundar) October 17, 2026
বিজয় সেতুপতি, চিন্ময়ী, সিবি সত্যরাজ সহ একাধিক দক্ষিণী তারকা তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন। কেউ তাঁর এই আকস্মিক প্রয়াণ মেনে নিতে পারছেন না। সকলেরই স্মৃতিচারণে বারবার উঠে এসে তাঁর তৈরি করা গান, ব্যাকগ্রাউন্ড মিউজিকের কথা।
১৯৫০ সালের ২০ নভেম্বর জন্মগ্রহণ করেন তিনি। তাঁর পুরো নাম দেবানেসান চক্কালিঙ্গম। ৪০০ টির বেশি দক্ষিণী ছবির জন্য সঙ্গীত তৈরি করেছে তিনি। ১৯৮৬ সালে তামিল ছবি 'মাত্তুকারা মান্নারু' ছবির হাত ধরে সিনেমা জগতে পা রাখেন তিনি। এরপর টানা ৪ দশক ধরে তিনি অবিরাম কাজ করে চলেছেন, বানিয়েছেন একের পর এক গান। ৭৬ তম জন্মদিনের মাসখানেক আগেই থামল তাঁর জীবনের সুর।
https://youtu.be/Gt-oz49uh6Y?si=CIpGs8rvEybzhp88
