শারদীয় দুর্গাপূজার মহা অষ্টমী তিথিতে দেশের বিভিন্ন মন্দিরে অনুষ্ঠিত হয়েছে কুমারীপূজা ও দেবী দুর্গার আরাধনা। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, কুমারী শিশুর মধ্যে দেবীশক্তির প্রকাশকে শ্রদ্ধা জানাতে এ পূজার আয়োজন করা হয়। পূজামণ্ডপে ভক্তদের অঞ্জলি, মন্ত্রোচ্চারণ ও নানা আনুষ্ঠানিকতায় মুখর হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ। কোথাও কুমারীকে দেবী দুর্গার প্রতীক হিসেবে পূজা করছেন ভক্তরা, কোথাও চলছে সন্ধিপূজার প্রস্তুতি। মহা অষ্টমীর পূজা ঘিরে ভক্তদের মধ্যে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।
মহা অষ্টমীতে কুমারীপূজার আনুষ্ঠানিকতায় অংশ নেন ভক্তরা। রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন, ঢাকামহা অষ্টমীতে কুমারী শিশুকে দেবী দুর্গার প্রতীক হিসেবে পূজা করা হয়। রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন, ঢাকামহা অষ্টমীতে কুমারী পূজায় দেবীশক্তির আরাধনা করেন ভক্তরা, খুলনামহা অষ্টমীর পূজায় কুমারী শিশুর মধ্যে দেবী দুর্গার প্রতিচ্ছবি খুঁজে নেন ভক্তরা। গ্লাক্সো মোড়, খুলনা, ১৯ অক্টোবরমন্ত্রোচ্চারণ ও ধর্মীয় আনুষ্ঠানিকতায় অনুষ্ঠিত হয় কুমারীপূজা। গ্লাক্সো মোড়, খুলনামহা অষ্টমীর পূজায় কুমারী শিশু। গ্লাক্সো মোড়, খুলনাসন্ধিপূজার জন্য পদ্মফুল সাজিয়ে রাখছেন সেবকেরা। রামকৃষ্ণ মিশন, বরিশালমহা অষ্টমীর সকালে অঞ্জলি ও প্রার্থনায় ব্যস্ত ভক্তরা। নবাবগঞ্জ, ঢাকা