শারদোৎসবের শুরুতেই উৎসবের মেজাজে কলকাতা। প্রতিপদেই সন্তোষ মিত্র স্কোয়্যারে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। পুজোর প্রথম দিন থেকেই মণ্ডপে মণ্ডপে ঠাকুর দেখার ভিড় জমাতে শুরু করেছেন মানুষজন। পরিবার-পরিজন ও বন্ধুদের সঙ্গে পুজো পরিক্রমায় বেরিয়ে পড়েছেন অনেকেই। আলোর রোশনাই, উৎসাহ আর উচ্ছ্বাসে জমজমাট সন্তোষ মিত্র স্কোয়্যার। দিন যত এগোবে, ভিড় আরও বাড়বে বলেই আশা করছেন উদ্যোক্তারা। শারদোৎসবের শুরুতেই শহর কলকাতার ছবিটা ঠিক এমনই।