রাজধানী ঢাকার কয়েকটি এলাকায় আগামীকাল শনিবার (২৪ অক্টোবর) বেলা ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
শুক্রবার (২৩ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় প্রতিষ্ঠানটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পাইপলাইনের জরুরি লিকেজ মেরামতের কাজের জন্য শনিবার চার ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।
এ সময় নতুন বাজার থেকে কুড়িল বিশ্বরোড পর্যন্ত সড়কের উভয় পাশের নর্দ্দা, কালাচাঁদপুর, বসুন্ধরা, জোয়ার সাহারা ও ভাটারা এলাকা এবং বারিধারার জে ব্লকসহ আশপাশের এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
যে আই
