
নিজস্ব ছবি এই সময়
Published on
:
1 min read
উত্তর ২৪ পরগনার জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামীর অফিসে ভাঙচুরের অভিযোগ। সভাধিপতির অবর্তমানে তাঁর অফিসে প্রায় ৩০ থেকে ৫০ জনের একটি দল হামলা চালায় অফিসে। অভিযোগ, উপস্থিত কর্মীদের ভয় দেখিয়ে আলমারির চাবি দখল করতে চান তাঁরা। অফিসে থাকা আলমারি ও অন্যান্য জিনিসপত্র ভাঙচুর করা হয়। নারায়ণ গোস্বামী জানান, কারা কী কারণে এসে এমন কাণ্ড ঘটালো, সে বিষয়ে প্রশাসনিক ভাবে পদক্ষেপ নেওয়া হোক।
