ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে আমাদের কোনো ভেদাভেদ নেই। যার যার ধর্ম সে ঠিকভাবে পালন করবে। এই সরকার এটি বিশ্বাস করে।
সরকার তাদের সর্বাত্মক নিরাপত্তা দেবে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) লালমনিরহাট কালেক্টরেট মাঠে সদর উপজেলার ১৬২ টি পূজা মণ্ডপের প্রতিটির জন্য ৬০০ কেজি করে চাল হস্তান্তর করা হয়। এছাড়া লালমনিরহাট পৌরসভার ২৫টি মন্দিরে মোট ৭৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।
ত্রাণমন্ত্রী আরও বলেন, আগের সবকিছু ছাড়িয়ে - এবাবের দুর্গাপূজা সব থেকে উৎসবমুখর পরিবেশে পালিত হবে।
আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে লালমনিরহাটে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে জিআর চাল ও অনুদানের অর্থ বিতরণ করা হয়েছে।
এছাড়াও প্রত্যেক মন্দির থেকে ১০ জন হতদরিদ্রের মাঝে ৩০ কেজি করে চাল এবং বস্ত্র প্রদান করা হয়। চলতি বছর লালমনিরহাট জেলায় মোট ৪৭৯টি মন্দিরে দুর্গোৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। উৎসব মুখর ও সুষ্ঠু পরিবেশে পূজা উদযাপনের লক্ষ্যে সরকারি এই মানবিক সহায়তা প্রদান কার্যক্রমের আয়োজন করা হয়।
