রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের স্টোর ভবনে আগুন লাগার খবর পাওয়া গেছে। আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কয়েক মিনিটের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এতে উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
তবে বিমানবন্দরের সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিনের দাবি, সেখানে আগুন লাগেনি; বরং ধোঁয়ার সৃষ্টি হয়েছিল। ফায়ার সার্ভিস দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনার কারণ, ধোঁয়া সৃষ্টির উৎস এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
