চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুয়াবিল ইউনিয়নের চৌমুহনী এলাকায় একটি অজগর উদ্ধার করা হয়েছে। পরে অজগরটি উপজেলার হাজারিখিল বন্যপ্রাণী অভয়ারণ্যে অবমুক্ত করেছে বন বিভাগ।
বুধবার (২১ অক্টোবর) বিকেলে চৌমুহনী এলাকায় অজগরটি দেখতে পান স্থানীয় লোকজন। পরে উদ্ধারে বন বিভাগের কর্মীদের খবর দেওয়া হয়। বন বিভাগের কর্মীরা অজগরটি উদ্ধার করে এবং নিরাপদে হাজারিখিল অভয়ারণ্যে অবমুক্ত করেন।
বিজ্ঞাপন

বন বিভাগের এক কর্মকর্তা জানান, খাদ্যের সন্ধানে অজগরটি লোকালয়ে চলে আসতে পারে। উদ্ধারের পর সাপটি নিরাপদ পরিবেশে ছেড়ে দেওয়া হয়েছে।
এর আগে গত ১২ অক্টোবর সুয়াবিল ইউনিয়নের সাহাপাড়া এলাকায় পরিত্যক্ত জালে আটকা পড়া আরেকটি অজগর উদ্ধার করা হয়েছিল। পরে সেটিও হাজারিখিল বন্যপ্রাণী অভয়ারণ্যে অবমুক্ত করা হয়।
বিজ্ঞাপন
বন্যপ্রাণী বিশেষজ্ঞদের পরামর্শ, লোকালয়ে অজগর দেখা গেলে সেটিকে আঘাত করা বা নিজে ধরার চেষ্টা করা উচিত নয়। এ ধরনের পরিস্থিতিতে বন বিভাগ কিংবা প্রশিক্ষিত বন্যপ্রাণী উদ্ধারকারীদের খবর দিতে হবে। এতে মানুষ ও বন্যপ্রাণী উভয়ের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব।
এমআরএএইচ/কেএম
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
