রাজধানীর ভাটারা পুলিশ হাউজিংয়ে অতিরক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরের মালিকানা বাসায় জন্মদিনের পার্টির নামে চলছিল অনৈতিক কর্মকাণ্ড। এ অভিযোগে সোমবার মধ্যরাতে অভিযান চালিয়ে মাদকসহ ৮৪ জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি।
অভিযানে মাদকদ্রব্যসহ আটক হওয়া ৮৪ জনের মধ্যে ২৪ জন নারী ও বাকি ৬০ জন পুরুষ। জন্মদিনের নামে বাসা ভাড়া নিয়ে সেখানে অবৈধভাবে মাদকসেবন, ডিজে পার্টিসহ নানা অনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছিল। ইতোমধ্যে এ ঘটনায় দায়িত্ব থেকে সরিয়ে অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
তবে পুলিশ কর্মকর্তা জহিরের দাবি, ভাড়া দেয়া বাসায় ভাড়াটিয়া যদি কোনো অনৈতিক কাজ করে সে জন্য বাড়ি মালিকের শাস্তি হওয়া উচিত না।
এদিকে এ ঘটনায় আসামিদেরকে গুলশান জোনের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামানের আদালতে বুধবার উপস্থান করা হলে আদালত মামলা গ্রহণ করে সামারি ট্রায়ালের মাধ্যমে ৮৫ জনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দণ্ড প্রদান করেন।
৫৯ জন পুরুষ আসামি প্রত্যেককে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ডসহ প্রত্যেককে এক হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৫ দিনের কারাদণ্ড। ১৬ নারীর প্রত্যেককে ১৫ দিনের কারাদণ্ডসহ প্রত্যেককে ৫০০ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
অন্যদিকে এ ঘটনায় এক ফেসবুক পোস্টে জামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমান বলেন, এখান থেকেই বোঝা যায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কতটা অবনতি হয়েছে। পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার মালিকানাধীন বাড়িতে এ ধরনের অপকর্ম সংঘটিত হওয়ায় জনমনে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
কে
