প্রকাশ: ২৩:০১, বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ |
MR Rahel অনলাইন ভার্সন
মৌলভীবাজার২৪ডেস্ক: দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য পদ থেকে মিসেস শ্যামলী সূত্রধরকে অব্যাহতি দেওয়া হয়েছে।
২১ অক্টোবর (বুধবার) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মৌলভীবাজার জেলা শাখার আহ্বায়ক মো: ফয়জুল করিম ময়ূন এবং সদস্য সচিব মো: আবদুর রহিম রিপন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর গঠনতন্ত্র, নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িয়ে থাকার সুনির্দিষ্ট অভিযোগ দলীয় দায়িত্বশীল মহলের দৃষ্টিগোচর হয়েছে এবং জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এর প্রেক্ষিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে মৌলভীবাজার জেলা আহ্বায়ক কমিটির সদস্য পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।
