সারা দেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০২:৪৬ পিএম
আপডেট: ১২ অক্টোবর ২০২৬, ০২:৪৭ পিএম
ছবি: সংগৃহীত
-->এলপি গ্যাস ব্যবসায়ীদের হয়রানির প্রতিবাদে টানা দুইদিন সারা দেশে সব এলপি গ্যাসের দোকান বন্ধ থাকবে।
সোমবার (১২ অক্টোবর) রাজধানীর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি সেলিম খান।
সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বৃহস্পতি ও শুক্রবার (১৫ ও ১৬ অক্টোবর সারাদেশে সকল গ্যাসের দোকান বন্ধ থাকবে।
এর আগে দেশের বাজারে সবশেষ গত ৪ অক্টোবর বাড়ানো হয় তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্য।
নতুন মূল্য অনুযায়ী, ১২ কেজির সিলিন্ডার ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
তবে সরকার নির্ধারিত এই দামে কোথাও এলপিজি সিলিন্ডার মিলছে না বলে অভিযোগ উঠেছে।
অন্তরা/
আরও পড়ুন
৫ ধাপে হবে ইউপি নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০১:৫১ পিএম
আপডেট: ১২ অক্টোবর ২০২৬, ০২:৩৫ পিএম
ছবি: খবরের কাগজ
-->ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত সূচি অনুযায়ী, পাঁচ ধাপে অনুষ্ঠিত হবে এ নির্বাচন। প্রথম ধাপের ভোটগ্রহণ শুরু হবে আগামী বছরের ২১ জানুয়ারি। আর শেষ ধাপের ভোট হবে ২৭ মে।
সোমবার (১২ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি নির্ধারণসংক্রান্ত সভা শেষে ব্রিফিংয়ে এসব তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।
ইসি ঘোষিত সূচি অনুযায়ী, ‘প্রথম ধাপে আগামী ২১ জানুয়ারি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। পাশাপাশি দ্বিতীয় ধাপে আগামী ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে আগামী ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে আগামী ১৩ মে এবং পঞ্চম ধাপে আগামী ২৭ মে ইউনিয়ন পরিষদের ভোট অনুষ্ঠিত হবে।’
‘প্রতিটি তারিখই বৃহস্পতিবার পড়েছে। প্রতি নির্বাচনের ৬ সপ্তাহ আগে তফসিল ঘোষণা করবে জেলা প্রশাসক। যখন যে নির্বাচন হবে, এর ৪২ দিনের মধ্যে তফসিল ঘোষণা করা হয়ে থাকে।’
এর আগে ইউপি নির্বাচনের সময়সূচি ও ধাপ নির্ধারণের বিষয়ে বৈঠকে বসে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় চার নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, আগামী বছরের জানুয়ারি থেকে শুরু হয়ে মে মাসে শেষ হবে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ।
সালমান/
আরও পড়ুন
নারী-শিশু নির্যাতনে দ্রুত তদন্ত, কঠোর আইন প্রয়োগের আহ্বান রাষ্ট্রপতির
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০১:৩৯ পিএম
আপডেট: ১২ অক্টোবর ২০২৬, ০১:৪২ পিএম
আলোচনা সভায় বক্তব্য দেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত
-->নারী ও কন্যাশিশুর প্রতি নির্যাতন ও হয়রানির ঘটনায় দ্রুত তদন্তের পাশাপাশি আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে সমাজে কন্যাশিশুর প্রতি অবহেলার দৃষ্টিভঙ্গি পরিবর্তন এবং তাদের অধিকার, শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।
সোমবার (১২ অক্টোবর) সকালে রাজধানীর জাতীয় শিশু একাডেমিতে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন রাষ্ট্রপতি।
বক্তব্যের শুরুতে একটি কন্যাশিশুর জন্মকে নতুন স্বপ্ন, আগামীর সম্ভাবনা এবং একজন গর্বিত নাগরিকের আগমনের প্রতীক হিসেবে তুলে ধরেন তিনি। রাষ্ট্রপতি বলেন, ‘এক ডানায় ভর করে যেমন কোনো পাখি উড়তে পারে না, তেমনি নারী ও কন্যাশিশুকে পিছিয়ে রেখে কোনো সমাজ বা জাতি উন্নতির শিখরে পৌঁছাতে পারে না।’
শিক্ষা, চিকিৎসা ও রাষ্ট্র পরিচালনাসহ বিভিন্ন ক্ষেত্রে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে রাষ্ট্রপতি ছেলে ও মেয়ের সমান অধিকার নিশ্চিত করার ওপর জোর দেন।
অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, ‘কন্যাশিশুকে বোঝা মনে না করে তাদের শিক্ষা ও কল্যাণে বিনিয়োগ করতে হবে। ছেলেদের পাশাপাশি মেয়েরাও যেন নিজের পায়ে দাঁড়ানোর সক্ষমতা অর্জন করতে পারে, সে জন্য প্রয়োজনীয় সহায়তা দিতে হবে।’
একই সঙ্গে পবিত্র কোরআন ও বিভিন্ন ধর্মের নৈতিক শিক্ষার আলোকে কন্যাশিশুর প্রতি অবহেলার মানসিকতা পরিহার করে সমাজে ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলার আহ্বান জানান তিনি।
কন্যাশিশুদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি শিক্ষাকে গুরুত্ব দেওয়া এবং দক্ষতা অর্জনের পরামর্শ দেন রাষ্ট্রপতি। অন্যায় বা নির্যাতনের শিকার হলে নীরব না থেকে বিশ্বস্ত অভিভাবক, শিক্ষক কিংবা হেল্পলাইনের সহায়তা নেওয়ার কথাও বলেন তিনি।
আত্মরক্ষার সক্ষমতা বাড়াতে কন্যাশিশুদের মার্শাল আর্ট শেখার প্রতিও উৎসাহিত করেন রাষ্ট্রপতি। তিনি বলেন, নারী ও কন্যাশিশুরা পিছিয়ে থাকলে সমাজের উন্নয়ন সম্ভব নয়। তাদের জন্য নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকারও তুলে ধরেন তিনি।
সালমান/
আরও পড়ুন
দিল্লিতে বিমসটেকের বৈঠকে যাচ্ছেন না স্বরাষ্ট্রমন্ত্রী
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০১:১৯ পিএম
বিমসটেক
-->ভারতের নয়াদিল্লিতে আগামীকাল ১৩ অক্টোবর বিমসটেক-এর স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিচ্ছেন না স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সদস্য দেশগুলোর স্বরাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে সোমবার (১২ অক্টোবর) থেকে শুরু হওয়া দুই দিনের এই বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোরশেদ চৌধুরী।
স্বরাষ্ট্রমন্ত্রীর যোগ না দেওয়ার বিষয়টি নিশ্চিত করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ কে এম শহীদুল করিম সংবাদমাধ্যমকে বলেন, ‘সোমবার বিমসটেকের সদস্য দেশগুলোর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পরদিন স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক হবে। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী তাতে যাচ্ছেন না।’
বঙ্গোপসাগরীয় বহু-খাতভিত্তিক প্রযুক্তিগত ও অর্থনৈতিক সহযোগিতা উদ্যোগ (বিমসটেক) হলো বাংলাদেশ, ভুটান, ভারত, মায়ানমার, নেপাল, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ডকে নিয়ে গঠিত একটি আঞ্চলিক জোট।
এর লক্ষ্য হলো বঙ্গোপসাগর সংলগ্ন ও প্রতিবেশি দেশগুলোর মধ্যে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতা বাড়ানো।
বাংলাদেশ ২০২৫ সালের এপ্রিলে বিমসটেকের সভাপতির দায়িত্ব নেয়।
বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের উদ্বোধনী বৈঠকের উদ্দেশ্য হলো দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া এবং বঙ্গোপসাগর অঞ্চল জুড়ে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে নিরাপত্তা সহযোগিতা জোরদার করা।
২০২৫ সালের এপ্রিলে ব্যাংককে বিমসটেকের ২০তম মন্ত্রী পর্যায়ের বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠক আয়োজনের ধারণাপত্র অনুমোদন করা হয়। এর প্রায় দেড় বছর পর নয়াদিল্লিতে প্রথম বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
অমিয়/
আরও পড়ুন
রাজধানীর যাত্রাবাড়ীতে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার, স্বামী আটক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ১২:৩৯ পিএম
ছবি: সংগৃহীত
-->রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় শিরিন বেগম (৩৫) নামে এক নারীর ৪ টুকরো মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (১১ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে দক্ষিণ যাত্রাবাড়ীর মীর হাজিরবাগ এলাকার একটি বাসা থেকে খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় তার স্বামী দুলালকে (৫০) আটক করেছে পুলিশ।
নিহত শিরিন বেগমের বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার বিখাখালি গ্রামে। তার বাবার নাম মৃত সোহরাব আলী।
যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) মো. এ কে এম মইনুদ্দিন জানান, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে রাতে মীর হাজিরবাগের একটি বাসা থেকে খণ্ডিত ওই মহিলার মরদেহ উদ্ধার করা হয়। নারীর দেহটি ৪ টুকরো করা ছিল এবং ঘটনাস্থল থেকে তার স্বামীকে আটক করা হয়েছে।
তিনি জানান, প্রাথমিকভাবে জানা গেছে নিহত ওই নারী পরকীয়ায় জড়িত ছিলেন। এ কারণে স্বামী-স্ত্রী মধ্যে ঝগড়া লাগত। এর জের ধরে রাতের যেকোনো সময়ে দুলাল স্ত্রী শিরিনকে হত্যা করেন এবং ঘাড় থেকে মাথা আলাদা ও উরু থেকে দুই পা আলাদা করে ফেলেন।
তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে খণ্ডিত মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত শিরিন বেগমের পরিবারের বাকি সদস্যদের খবর দেওয়া হয়েছে। এ বিষয়ে মামলার প্রক্রিয়াধীন রয়েছে।
আজিজুল হাকিম/অন্তরা/
