ক্রীড়া প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম
স্পোর্টিফাই ইভেন্টেস আয়োজিত চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজি টি–টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট আগামী ২২অক্টোবর থেকে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে শুরু হচ্ছে। উক্ত টুর্নামেন্টে অংশ নিতে অনুশীলন শুরু করেছে এনএইচটি স্পোর্টস।
আজ মঙ্গলবার বিকেলে সাগরিকাস্থ বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামের ইনডোরে এন এইচ টি স্পোর্টসের অনুশীলন উদ্বোধন করা হয়।
অনুশীলন উদ্বোধন করেন এন এইচ টি স্পোর্টসের সাধারণ সম্পাদক ও সিজেকেএস কাউন্সিলর মো: সরওয়ার আলম চৌধুরী মনি। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন এন এইচ টি স্পোর্টসের কর্মকর্তা ও সিজেকেএস কাউন্সিলর রায়হান উদ্দিন রুবেল , ফারুক আহমেদ , সোহেল আহমেদ , কোচ মোমিন খন্দকার প্রমুখ।
চট্টগ্রামনিউজ/ এসডি/
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
