নীরজ গোয়াতEi Samay
Published on
:
1 min read
ভারতের তারকা পেশাদার বক্সার নীরজ গোয়াত আগামী ২৩ জানুয়ারি ২০২৭ রিংয়ে নামছেন প্রাক্তন UFC লাইটওয়েট বিশ্বচ্যাম্পিয়ন অ্যান্থনি পেটিসের বিরুদ্ধে। ১৫৪ পাউন্ড সুপার ওয়েল্টারওয়েট বিভাগে ছয় রাউন্ডের এই মেগা বাউটটি আয়োজন করছে IPBL বক্সিং। ভেন্যু হিসেবে আলোচনায় রয়েছে হায়দরাবাদ, ভাইজ্যাগ ও চেন্নাই। নিজের মাটিতে বিশ্বমানের তারকার বিরুদ্ধে এই লড়াইকে কেরিয়ারের সবচেয়ে বড় পরীক্ষা হিসেবে দেখছেন হরিয়ানার নীরজ।
