সংবিধান সংশোধন কমিটিতে বিরোধীদল না এলেও জটিলতা হবে না: আইনমন্ত্রী
চ্যানেল আই অনলাইনপ্রকাশ:
সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দল অংশগ্রহণ না করলেও কোনো জটিলতা হবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে ঝিনাইদহের শৈলকুপায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, সংবিধান সংশোধন কমিটিতে অংশগ্রহণের সুযোগ বিরোধী দলের জন্য এখনো উন্মুক্ত রয়েছে। এ ছাড়া সংসদে সংশ্লিষ্ট বিল উত্থাপন করা হলে বিরোধী দলের সদস্যরা সে সময়ও এ বিষয়ে বিতর্কে অংশ নিতে পারবেন।
এ সময় আইনমন্ত্রী সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরে বিষয়েও দুঃখ প্রকাশ করেন। তবে এ রায়ের বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
