আইএমএফ’র সঙ্গে নতুন ঋণ কর্মসূচি নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে ব্যাংককের কুইন সিরিকিত ন্যাশনাল কনভেনশন সেন্টারে সংস্থাটির উপ-ব্যবস্থাপনা পরিচালক নাইজেল ক্লার্কের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান তিনি।
আর্থিকখাতের সংস্কারে বাংলাদেশ ভালো করছে বলেও বিশ্বব্যাংক ও আইএমএফ পর্যবেক্ষণ দিয়েছে।
এসময় মন্ত্রী বলেন, ‘নীতি-কৌশল বিশ্বাসযোগ্য বলেই উন্নয়ন সহযোগীরা বাংলাদেশের পাশে রয়েছে।’
