কাঠালিয়ায় সাংবাদিক এইচ এম নাসির উদ্দিনের মা নুরভানু বেগমের (৮০) মৃত্যুতে শোক জানিয়েছেন সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল, সংরক্ষিত আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা আলম মিতু। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দল ও সাংবাদিক নেতারা গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। বুধবার কচুয়া বাজার মসজিদ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার স্বামীর পাশে দাফন করা হয়। জানাজায় অংশ নেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জালালুর রহমান আকন, যুগ্ম সাধারণ সম্পাদক সালমান খান বিপ্লব, যুবদলের সদস্যসচিব জয়নাল আবেদীন, সমাজ কল্যাণ ক্রীড়া সংঘের সভাপতি আতিকুর রহমান রুবেল, শৌলজালিয়া হক্কোননূর দরবার শরিফের পির মঞ্জিল মোর্শেদ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ গাজী জসিম উদ্দিন, অধ্যক্ষ কামরুজ্জামান, অধ্যক্ষ ওবায়দুল হক ওয়াদুদ, ভান্ডারিয়া প্রেসক্লাবের সভাপতি সফিকুল ইসলাম মিলন, কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি মাসউদুল আলম ও সাধারণ সম্পাদক শহীদুল আলম। উল্লেখ্য, মঙ্গলবার রাতে শৌলজালিয়া ইউনিয়নের কচুয়া গ্রামের নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে শেষ তিনি নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি চার ছেলে ও এক মেয়েসহ অসংখ্য নাতি-নাতনি, আত্মীয়স্বজন ও শুভাকাক্সক্ষী রেখে গেছেন।