ছবির ক্যাপশন: ..........................
কাজী নিজাম উল্লাহ , আমিরাত প্রতিনিধি
চট্টগ্রাম- ৫ হাটহাজারী আসন ধানের শীষে মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার সাকিলা ফারজানা সংযুক্ত আরব আমিরাত সফর উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোমবার (১৬ জুন) আবুধাবি মোছাফ্ফা হাটহাজারী প্রবাসী সর্বস্তরের জনসাধারণ ও প্রবাসী জিয়া পরিবার ঐক্য পরিষদের উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
এসময় প্রধান অতিথি'র বক্তব্যে বলেন, বাংলাদেশ এমন একটা রাষ্ট্র যে রাষ্ট্রের উপর অনেকের নজর থাকে। যাকে আমরা শকুন’র দৃষ্টি বলি।
তিনি প্রবাসীদের উদ্দেশ্য করে আরো বলেন, এ ষড়যন্ত্র মুক্ত করার জন্য আমাদের আরও অনেক সংগ্রাম বাকী আছে,
প্রবাসী যোদ্ধা ভাইদের কাছে আবেদন করে সাকিলা ফারজানা বলেন, হাটহাজারী থেকে আমি ধানেরশীষের মনোনয়ন প্রত্যাশী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুছা আল মাহমুদ চৌধুরী। হাবিবুর রহমান ও মোহাম্মদ শাহাজান যৌথ সঞ্চালনায় অনুষ্টানে প্রধান বক্তা ছিলেন আমিরাত বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক প্রকৌশলী সালাহউদ্দীন আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন, দুবাই বাংলাদেশ অ্যাসোসিয়েশন সিনিয়র সহ সভাপতি ও আবির বিজনেস অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ ইয়াকুব সৈনিক, বিএনপি সদস্য সিরাজুল ইসলাম নওয়াব, সদস্য প্রকৌশলী মোহাম্মদ আলী ,সদস্য এডভোকেট শেখ শহীদুল ইসলাম,নজুরুল ইসলাম চৌধুরী, মহিউদ্দিন চৌধুরী,মুরশেদ আলম,শফিউল,জানে আলম,আবু রাসেল সোহল,মোহাম্মদ কামাল, মাহবুব আলম, জসিম উদ্দিন, জাহেদ হোসেন,আমেনা বেগম, আব্দুসালাম মাসুদ,এজাজ, শাকিলসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।
