তৃণমূল নেতা মাজিদ আনসারিকে গ্রেপ্তার করল পুলিশ। আমহার্স্ট স্ট্রিট থানার পুলিশ শুক্রবার তাঁকে গ্রেপ্তার করেছে। ২০২৩ সালের পুরনো একটি মামলায় আনসারিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গিয়েছে। ধৃতের দাবি, বিজেপির বিরুদ্ধে কথা বলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার প্রতিবাদে থানার সামনে বসে পড়েন তৃণমূলের বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। তাঁর দাবি, চোরবাগান কাণ্ডে যাঁরা প্রশ্ন তুলেছেন, তাঁদের বিশেষ করে তৃণমূলের নেতা কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। পালটা বিক্ষোভ দেখিয়েছেন বিজেপির কর্মী-সমর্থকরা। তাঁদের দাবি, দেশবিরোধীদের বাঁচাতে কুণাল এসেছেন। তাঁকে থানা থেকে সরিয়ে দেওয়া হোক। ঘটনায় ব্যাপক উত্তেজনা এলাকায়।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিক ভাবে কাম্য।]
