নরকের মুখ বা মাউথ অব হেল নামে পরিচিত নিকারাগুয়ার মাসায়া আগ্নেয়গিরির গভীরে নতুন করে ম্যাগমা জমার প্রক্রিয়া শুরু হয়েছে। এতে নতুন করে উদ্বেগ প্রকাশ করেছেন বিজ্ঞানীরা। তাদের তথ্যমতে, আগ্নেয়গিরিটির ভূগর্ভে দুটি আলাদা ম্যাগমা প্রকোষ্ঠ বা চেম্বার পূর্ণ হওয়ার প্রমাণ মিলেছে। প্রতিদিন হাজার হাজার পর্যটক এই আগ্নেয়গিরির গহ্বর দেখতে ভিড় করেন। নতুন এক গবেষণায় এই ভূগর্ভস্থ সক্রিয়তার উদ্বেগজনক লক্ষণ ধরা পড়েছে, যা সম্ভাব্য বড় অগ্ন্যুৎপাতের ঝুঁঁকি বাড়াচ্ছে। সূত্র : ডেইলি মেইল
